
বার্সেলোনার কোনো পরীক্ষাই নিতে পারেনি লেভান্তে। অবনমন অঞ্চলের দলটিকে ৩-০ গোলে হারিয়ে ফের লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে কাতালানরা। দলের শীর্ষে ফেরার ম্যাচে কোনো অবদান রাখতে পারেননি লামিনে ইয়ামাল। উল্টো কোচের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তরুণ উইঙ্গার।
আগের ম্যাচে জিরোনার কাছে হেরে দুইয়ে নেমে গিয়েছিল বার্সা। কিন্তু ওসাসুনার কাছে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় হারানো সিংহাসন ফিরে পাওয়ার সুযোগ আসে তাদের সামনে। ক্যাম্প ন্যুতে মার্ক বারনাল, ফেঙ্কি ডি ইয়ং এবং ফেরমিন লোপেজের গোল পূর্ণ তিন পয়েন্ট নিয়ে সে সুযোগ কাজে লাগিয়েছে স্বাগতিকেরা।
ম্যাচের শুরুর একাদশেই ছিলেন ইয়ামাল। কিন্তু হান্সি ফ্লিকের প্রত্যাশা মেটাতে পারেননি; কোনো গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেননি আক্রমণভাগের এই ফুটবলার। ৮৭ মিনিটে তাঁকে তুলে রুনি বার্দগিকে মাঠে নামার ফ্লিক। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ইয়ামাল। মাঠ ছাড়ার সময় এই স্প্যানিশ ফুটবলারের চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট ছিল। এমনকি ডাগআউটে যাওয়ার পরও ক্ষুব্ধ ছিলেন ইয়ামাল।
বদলির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করলেও ইয়ামালকে আগলে রাখছেন ফ্লিক। ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, ‘এটা স্বাভাবিক, ইয়ামাল নিজের পারফরম্যান্সের কারণে রাগ করেছে। সে যা-ই করে সবকিছু নিয়েই বড় আকারে আলোচনা করা হয়। বদলি হওয়ায় সে যদি মন খারাপ করে, সেটাই তো একজন খেলোয়াড়ের স্বাভাবিক অনুভূতি।’
বদলি নামা বার্দগির পারফরম্যান্সের প্রশংসায় ফ্লিক বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজ আমরা জিতেছি, আর আমাদের দলে এমন কিছু খেলোয়াড় আছে যারা খেলার সুযোগ পাওয়ার যোগ্য। বার্গদি সেটা প্রমাণ করেছে। অনুশীলনে সে দারুণ ছিল। সত্যিকার অর্থেই সে একজন পেশাদার খেলোয়াড়। যখন সে মাঠে নামল তার প্রতিক্রিয়া দেখাটাও ভালো ছিল। আমরা সেটাতেই মনোযোগ দিতে চাই।’
শীর্ষে ফিরলেও আত্মতৃপ্তিতে ভুগতে চান না বার্সা কোচ, ‘আমরা আবার শীর্ষস্থানে ফেরার সুযোগটা কাজে লাগিয়েছি। পথ এখনো অনেক দীর্ঘ। সবকিছু নিখুঁত ছিল না; ম্যাচে ঢুকতে আমাদের কিছুটা সময় লেগেছে।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৯ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪০ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে