
আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির রেকর্ড মূল্যে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই রাজনৈতিক জটিলতায় আটকে গেল মোস্তাফিজের আইপিএল যাত্রা। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতার অভিযোগ তুলে ভারতের উগ্রবাদী গোষ্ঠী ও নেটিজেনদের চাপের মুখে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কলকাতাও সেই নির্দেশ মেনে মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দিয়েছে। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজকের পত্রিকাকে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমরা অবশ্যই এটা নিয়ে কথা বলব। তবে আগে আমরা দেখে নিই পুরো বিষয়টা। তারা কী সিদ্ধান্ত জানিয়েছে, সেটা এখনো আমি দেখিনি। তবে আমি দেখে (প্রতিবাদ) জানাব। আমরা নিশ্চয়ই এই বিষয়ে কথা বলব ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে।’
এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, এই প্রসঙ্গে বিসিসিআইয়ের সচিব বলেন, ‘সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটছে, সেসবের কারণেই কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই নির্দেশ দিয়েছে যেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া হয়। বিসিসিআই এটাও জানিয়েছে, কলকাতা চাইলে বদলি হিসেবে অন্য কোনো ক্রিকেটারকে নিতে পারবে। তাদের সে সুযোগ দেবে বিসিসিআই।’
আইপিএল নিলামের পর থেকেই কলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিক ও বলিউড অভিনেতা শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছেন ভারতের বিজেপির এক নেতা। মোস্তাফিজকে নেওয়ার কারণে কলকাতাকে বয়কটের হুমকিও দেওয়া হচ্ছিল। সেই প্রবল চাপের কাছেই শেষ পর্যন্ত নতি স্বীকার করল বিসিসিআই।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক হওয়া মোস্তাফিজ এখন পর্যন্ত আইপিএলে ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন। মুম্বাই, রাজস্থান, দিল্লি ও চেন্নাইয়ের হয়ে মাঠ মাতানো বাঁহাতি এই পেসার বর্তমানে রয়েছেন দারুণ ছন্দে। তাই তো আইপিএল নিলামে তাঁকে নিয়ে কাড়াকাড়ি ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
২৮ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৩২ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে
সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে