বিশ্বকাপে দলীয় সাফল্য না পেলেও ব্যক্তিগত অনেক কিছুই অর্জন করেছেন বিরাট কোহলি। এক বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ রান, ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দেওয়াসহ আরও অনেক কিছু, বিশ্বকাপে যার ফল হাতেনাতেও পেয়েছেন ভারতীয় ব্যাটার।
দুর্দান্ত পারফরম্যান্সের কারণে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন কোহলি। আর যাঁর সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন, সেই শচীনের কাছ থেকে পেয়েছেন অভিনন্দন বার্তা। ক্যারিয়ারের শুরু থেকে বিনোদন দেওয়ার জন্য অবশ্য আরও অনেকের কাছ থেকেই প্রশংসা পেয়ে আসছেন তিনি। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এলেও আরও কয়েক বছর এভাবে বিনোদন দিয়ে যাবেন কোহলি—এমনটিই আশা শচীনের।
কোহলির মধ্যে এখনো অনেক ক্রিকেট বাকি রয়েছে বলে মনে করেন শচীন। ইএসপিএন ক্রিকইনফোর এক ভিডিওতে এমনটিই জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি মালিক বলেছেন, ‘তার মধ্যে অনেক ক্রিকেট বাকি রয়েছে। এবং অনেক রানও করা বাকি রয়েছে। প্রচুর ক্ষুধা এবং ইচ্ছা তাকে দেশের জন্য আরও কিছু অর্জনে সহায়তা করবে।’
নিজের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভাঙা নিয়েও কথা বলেছেন শচীন। তিনি বলেছেন, ‘খুব খুশি যে সে এটা করতে পেরেছে। আমি নিশ্চিত যাত্রাটা এখনই থামছে না। রেকর্ডটি ভারতে থেকে যাওয়ায় খুশি হয়েছি। সব সময় বলে এসেছি, রেকর্ডটি ভারতের এবং ভারতের কাছেই রয়েছে।’
বিশ্বকাপে ১১ ম্যাচে ৯৫.৬২ গড়ে রেকর্ড ৭৬৫ রান করেছেন কোহলি। তিন সেঞ্চুরির বিপরীতে ৬ ফিফটি হাঁকিয়েছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার। সর্বোচ্চ স্কোর ছিল ১১৭। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে সেঞ্চুরির ফিফটি করেছেন তিনি। ৪৯ সেঞ্চুরি নিয়ে তাঁর পরেই আছেন শচীন।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে