বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার ২২ বছর পূর্ণ হলো আজ। ২০০০ সালের আজকের এই দিনে (২৬ জুন) আইসিসির স্থায়ী সদস্য দেশের স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ।
কিন্তু ক্রিকেটের অভিজাত সংস্করণে প্রায় দুই যুগের পথচলায় খুঁড়িয়ে অথবা হোঁচট খেয়ে চলছে দল। গৌরবের মুহূর্ত এসেছে কমই।
বাংলাদেশের ‘জন্মগত’ সমস্যা বা ঘাটতির জায়গা নিয়ে যেকোনো আলোচনার টেবিলে প্রাধান্য পেয়েছে টেস্ট সংস্কৃতি গড়ে তুলতে না পারার বিষয়টি।
ওয়েস্ট ইন্ডিজ সফরেও আশা জাগিয়ে বারবার নিরাশার গল্প লেখা থামছে না। কারণ খুঁজতে গিয়ে রাসেল ডমিঙ্গোও দেখছেন শেকড়ের দুর্বলতা। এ দেশের টেস্ট সংস্কৃতি এখনো প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারেনি বলেই মনে করেন বাংলাদেশ কোচ।
গত রাতে সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনেও যেমন প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজকে প্রবলভাবে চেপে ধরেছিল বাংলাদেশ। কিন্তু পরে ঠিকই চাপ সরিয়ে দিনটি নিজেদের করে নিয়েছে ক্যারিবিয়ানরা।
আজ বাংলাদেশ সময় ভোরে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘দলের ঘাটতি কোথায়, পুরোপুরি বলা মুশকিল। সত্যি বলতে টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি আছে।
আশি-নব্বইয়ের দশকে তারা বিশ্বের সেরা টেস্ট দল ছিল। তারা জানে, টেস্ট ম্যাচ কীভাবে খেলতে হয়। ওদের আইকনিক অনেক ক্রিকেটার আছে। আমাদের (বাংলাদেশের) টেস্ট সংস্কৃতি এখনো সেখানে নেই, যেখানে থাকা উচিত ছিল।’

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৬ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৪৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে