
ক্রিকেটে ভারতের আধিপত্যবাদ নিয়ে নতুন করে কিছু বলার নেই। কখনো কখনো বলা হয়ে থাকে, আইসিসির নাটাইটা তাদেরই হাতে। সেই আইসিসির বিরুদ্ধে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে নিজেদের অবস্থানে অটল থেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই অনড় সিদ্ধান্তকে বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আইসিসির ‘দ্বিমুখী নীতি’ নিয়ে আলোচনা দীর্ঘদিনের। তবে বুলবুল তা স্পষ্ট করেই ফুটিয়ে তোলেন বেশ কয়েকবার। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। আইসিসিও খুঁজে নেয় নতুন বিকল্প। তবে বেঁকে বসে পাকিস্তান। বাংলাদেশের পাশে দাঁড়াতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেয় তারা। এমনটা হলে আর্থিক দিক থেকে বিশাল ক্ষতির মুখে পড়ত আইসিসি। তাই পরশু বিসিবি ও পিসিবিকে নিয়ে লাহোরে অনুষ্ঠিত বৈঠকে সমঝোতায় আসে তারা।
বিশ্বকাপে অংশ না নিয়ে শাস্তি নয়, বরং ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে পেয়েছে ২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়োজকস্বত্বও। বুলবুল মনে করেন, এবার বাংলাদেশ যেভাবে জোরালো প্রতিক্রিয়া দেখিয়েছে, তা ঐতিহাসিক।
আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আজ বিসিবি সভাপতি বলেন, ‘আমরা যখন বলেছিলাম যে সরকারের সিদ্ধান্তের কারণে আমরা খেলব না, আমরা খেলার জন্য রাজি আছি, তখন কিন্তু আইসিসির একটা পক্ষ হয়তো চিন্তা করেছিল যে এমন একটা পদক্ষেপ নিতে হবে, এই ধরনের সিদ্ধান্ত যাতে ভবিষ্যতে কেউ না করে।’
ভারতের মতো প্রভাবশালী শক্তির কাছে বাংলাদেশের এই রুখে দাঁড়ানো ছিল অভাবিত। বুলবুল বিষয়টিকে ব্যাখ্যা করে বলেন, ‘অবশ্যই মোটামুটি অভাবিত ছিল (ভারতের কাছে)। এই প্রতিবন্ধকতা সরিয়ে আরেকটা দিকে বেনিফিট নিয়ে আসা বড় সাফল্য। হয়তো বাংলাদেশের কিছু কিছু মানুষ এটা দেখতে পারছে না বা দেখার চেষ্টা করছে না। তবে এটা অনেক বড় সাফল্য।’
বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন না বুলবুল। তিনি যোগ করেন, ‘হ্যাঁ, বিশ্বকাপ আমরা খেলতে পারিনি, এটা আমাদের উচ্চতর সরকারি সিদ্ধান্ত, আমরা শ্রদ্ধা করেছি। তবে এই যে একটা পুরো সিস্টেমের বিরুদ্ধে গিয়ে নিজের সিদ্ধান্তকে অটল রেখে বের হয়ে আসা ঠিক বিশ্বকাপে মাঝখানে, আমি বলব একটা বিশাল সাফল্য।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২৩ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে