আইসিসি ইভেন্টের শিরোপা জেতা অস্ট্রেলিয়ানদের কাছে ডালভাত। ছেলেদের ও মেয়েদের ক্রিকেটে তারা একের পর এক শিরোপা জিতেই চলেছে। সর্বশেষ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার ভারতকে কাঁদিয়ে ২০২৩ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দল। ওয়ানডে ইতিহাসে এটা তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা।
ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা উদযাপন করার সময়ও পাচ্ছেন না। যেখানে আগামীকাল বিশাখাপত্তনমে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে চ্যাম্পিয়ন দলের সবাই টি-টোয়েন্টি সিরিজ খেলছেন না। এরই মধ্যে বাড়ি ফিরেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড মিচেল মার্শসহ বেশ কয়েকজন অজি ক্রিকেটার। কামিন্স, হ্যাজলউড নেমেছেন সিডনি বিমানবন্দরে আর মেলবোর্ন বিমানবন্দরে নেমেছেন মার্শ। অথচ তাদের দেখে বোঝারই উপায় নেই যে তারা বিশ্বকাপ জিতে এসেছেন। চ্যাম্পিয়নদের বরণ করতে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন দেখা যায়নি। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও-ছবিতে দেখা গেছে, বিমানবন্দরে হাতে গোনা কয়েকজন সাংবাদিক ও অন্যান্য যাত্রীরা নিজেদের মতো আসা-যাওয়া করছেন।
তবু সিডনি বিমানবন্দরে পৌঁছানোর পর বিশ্বকাপ জয়ের অনুভূতির কথা জানিয়েছেন কামিন্স। বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, ‘প্রতি আধা ঘণ্টা পর পর মনে হচ্ছে যে আমি বিশ্বকাপ জিতেছি। প্রতি চার বছর পর আপনি একটা সুযোগ পান। আর বিশেষ করে যখন ভারতে খেলছেন, এটা একটু কঠিনই।’
কামিন্সের নেতৃত্বেই এবার ২০২১-২০২৩ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে অস্ট্রেলিয়া। লন্ডনের ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়েছিল অজিরা। এরপর ইংল্যান্ডের মাঠে ২-২ ব্যবধানে অ্যাশেজ ড্র করেছে অজিরা। এ বছরের অস্ট্রেলিয়ার সফল যাত্রার কথা ফুটে উঠেছে কামিন্সের কথায়, ‘বিদেশের মাঠে অ্যাশেজ সিরিজ, একটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ-আমাদের জন্য এর চেয়ে বেশি কিছু ভালো হওয়া সম্ভব না।’
২০২৩ বিশ্বকাপে কামিন্স নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। ১১ ম্যাচে ৫.৭৫ ইকোনমিতে নিয়েছেন ১৫ উইকেট। প্রথম পর্বে আফগানিস্তান ও সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা-এই দুই ম্যাচে দায়িত্বশীল ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়েছেন। অন্যদিকে ব্যাটিংয়ে শুরুটা ভালো না হলেও সময়ের সঙ্গে সঙ্গে রান করেছেন মার্শ। ২ সেঞ্চুরিতে ৪৯ গড়ে করেছেন ৪৪১ রান।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৬ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে