বড় ম্যাচে স্নায়ুচাপ কীভাবে ধরে রাখতে হয়, সেটা অস্ট্রেলিয়ার চেয়ে কেউ ভালো জানে না। সে কারণেই তো অজিরা ক্রিকেট ইতিহাসের সফলতম দল।
রিচি বেনো থেকে অ্যালান বর্ডার, মার্ক টেলর থেকে স্টিভ ওয়াহ কিংবা রিকি পন্টিং থেকে মাইকেল ক্লার্করা যেভাবে চুইংগাম চিবোতেন, তাতে প্রবল চাপেও তাঁদের স্বাভাবিক মনে হতো। তাঁদের শরীরী ভাষা-হাবভাবে যেন স্পষ্ট ফুটে উঠত, টেনশন নেওয়ার জিনিস নয়, দেওয়ার জিনিস।
অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক অ্যারন ফিঞ্চকে দেখলেও মনে হয়, চাপ তাঁর সংস্পর্শে আসে না। যদিও ফিঞ্চ বলছেন ভিন্ন কথা। অন্যদের মতো তিনি ও তাঁর সতীর্থরাও চাপ অনুভব করেন।
হেরে যাওয়ার আগ পর্যন্ত হাল ছাড়লেও চাপ সামাল দিতে মাঝে মাঝে হিমশিম খান ফিঞ্চও। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে অজি দলপতি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই, নখ কামড়ানো উত্তেজনার মুহূর্তে প্রবল চাপ আমরাও অনুভব করি। যদি এমনটা না হয়, তাহলে আমরা আর মানুষ থাকব না। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালটা খুব চাপের ম্যাচ ছিল। সত্যি বলতে আমরা সে সময় যে অবস্থায় ছিলাম, তা ভীষণ রোমাঞ্চকর।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৭ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে