সীমিত ওভারের ক্রিকেটে আফগানিস্তান দারুণ ছন্দে থাকলেও ওয়ানডে বিশ্বকাপে এলে যেন জিততেই ভুলে যায়। ওয়ানডে বিশ্বকাপে তাদের কাছে জয় যেন ‘সোনার হরিণ।’ অবশেষে টানা ১৪ ম্যাচ হারার পর গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানরা পেল বহুল অপেক্ষার এক জয়। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর এই জয়কে আফগানিস্তানের অনেক বড় অর্জন মনে করছেন মুজিব উর রহমান।
টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাটিং পেয়ে আফগানিস্তান ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে করে ২৮৪ রান। ৫০ ওভারের ক্রিকেটে ২৮৫ রান তাড়া করে জয় যে ইংল্যান্ডের জন্য অনেক অসম্ভব ছিল, ব্যাপারটা তা নয়। যেখানে ইংলিশ ব্যাটাররা ২০১৫ বিশ্বকাপের পর থেকে খুনে মেজাজে ব্যাটিং করছেন। ৩০০,৩৫০ এমনকি ৪০০ রানও ইংলিশরা স্কোরবোর্ডে জমা করছে হরহামেশাই। তাছাড়া এই অরুণ জেটলি স্টেডিয়ামেই দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচে দুই ইনিংস মিলে ৭৫৪ রান হয়েছিল।
সবকিছু যখন ইংলিশদের পক্ষে, তখন আফগান বোলাররা হয়তো মনে মনে বলছিলেন, ‘পিকচার আভি বাকি হ্যায়।’ নিয়মিত বিরতিতে উইকেট হারানো ইংল্যান্ডের ১০ উইকেটের মধ্যে ৮টিই নিয়েছেন স্পিনাররা। যার মধ্যে মুজিব নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। সপ্তম ওভারের পঞ্চম বলে মুজিবের নিচু হয়ে যাওয়া বল ডিফেন্স করতে গিয়ে বোল্ড হয়ে যান জো রুট। এরপর ৩৩ তম ওভারের শেষ বলে মুজিব বোল্ড করে দেন ক্রিস ওকসকে। সবচেয়ে বড় ধাক্কাটা মুজিব দিয়েছেন ইংল্যান্ডের ইনিংসের ৩৫ তম ওভার বোলিংয়ে এসে। ওভারের দ্বিতীয় বলে ইংলিশদের সর্বোচ্চ ৬৬ রান করা হ্যারি ব্রুকের উইকেট তুলে নেন। এরপর ইংলিশরা গুটিয়ে যায় ২১৫ রানে। বোলিংয়ে ৫১ রানে ৩ উইকেট আর ব্যাটিংয়ে ২৮ রানের ইনিংস-অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন মুজিব। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান স্পিনার বলেন, ‘চ্যাম্পিয়ন দলকে বিশ্বকাপে হারানোর মুহূর্তটা খুব গৌরবের। দলের জন্য এটা অনেক বড় অর্জন। এ জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। আমরা এমন একটা বড় দলকে হারিয়েছি। ব্যাটার ও বোলারদের থেকে দারুণ পারফরম্যান্স ছিল।’
৪৪.১ ওভারে যখন আফগানিস্তানের ২৩৩ রানে ৭ উইকেট পড়ে যায় তখন ব্যাটিংয়ে আসেন মুজিব। ১৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৮ রানের ছোট এক ক্যামিও ইনিংস খেলেন। অষ্টম উইকেটে ইকরাম আলি খিলের সঙ্গে ২৫ বলে ৪৪ রানের জুটি গড়তে অবদান রেখেছেন মুজিব। লোয়ার অর্ডারে এমন কার্যকরী ব্যাটিংয়েই আফগানিস্তান চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে ইংল্যান্ডকে। শেষের দিকে এমন রান দলের জন্য বোনাস মনে করেন মুজিব, ‘এটা হচ্ছে ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের ব্যাপার। তারা আমাকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। ওই সময়ে ২০-২৫ রান দলের জন্য অনেক বড় কিছু। হেরাতে কয়েক দিন আগে ভূমিকম্পে যে কয়েক হাজার মানুষ মারা গেছেন, তা দের জন্য এই জয়।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে