প্রথমবার বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কারটা পেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। ২০২১ সালে পাকিস্তান ব্যাটার পেলেও আইসিসির এই পুরস্কারে এখন রাজ করছেন সূর্যকুমার যাদব।
রিজওয়ানের পর ২০২২ সালে দ্বিতীয় ব্যাটার হিসেবে বর্ষসেরা হয়েছিলেন সুর্যকুমার। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন ভারতীয় ব্যাটার। টানা দ্বিতীয়বার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তিনি। ২০২৩ সালের সংক্ষিপ্ত সংস্করণের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ৩৬০ ডিগ্রি খ্যাত ব্যাটার।
সেরা হতে পেছনে সূর্য ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান এবং উগান্ডার আলপেস রামজানিকে। অবশ্য এক রকম অনুমিতই ছিল প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে আবারও পুরস্কার জিতবেন তিনি। কেননা গত বছরের সংক্ষিপ্ত পরিসংখ্যানই ভারতীয় ব্যাটারের পক্ষে কথা বলেছে। আইসিসির পূর্ণ সদস্যে দলগুলোর ব্যাটারদের মধ্যে চার-ছক্কার সংস্করণে সর্বোচ্চ রান করেন তিনি।
সূর্য ১৭ ইনিংসে করেন ৭৩৩ রান। ৪৮.৮৬ গড়ের ইনিংসে সর্বশেষ বছর পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন ৭টি। তার মধ্যে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবার দুটি সেঞ্চুরি করেছেন তিনি। আর স্ট্রাইকরেট ছিল ১৫৫.৯৫।
আজ মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের নামও ঘোষণা করেছে আইসিসি। এবারের পুরস্কারটি জিতেছেন হেইলি ম্যাথুস। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি, ইংল্যান্ডের সোফি একলস্টোন ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুকে। গত বছর ১৪ ইনিংসে ৭০০ রান করেছেন তিনি। ১৩২.৩২ স্ট্রাইকরেটের বছরে ১ সেঞ্চুরির বিপরীতে ৪ ফিফটি হাঁকিয়েছেন এই অলরাউন্ডার। সঙ্গে বোলিংয়ে নিয়েছেন ১৯ উইকেট।
অন্যদিকে ২০২৩ সালের সহযোগী দলের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন নেদারল্যান্ডসের বাস ডি লিডি। আর মেয়েদের হয়েছেন কেনিয়ার কুইন্টর অ্যাবেল।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে