ঢাকা: ভাই-ভাইয়ের সম্পর্ক বুঝি এমনই। এক ভাইয়ের বিপদে আরেক ভাই এগিয়ে আসবেন, এটাই স্বাভাবিক। পাকিস্তানের আকমল–ভাইয়ের ঘটনা এমনই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাড়ে ৪২ লাখ রুপি জরিমানা পরিশোধ করতে পারছেন না বলে ক্রিকেটে ফেরার রাস্তা বন্ধ উমর আকমলের। ছোট ভাই উমরকে ক্রিকেট ফেরানোর দায়িত্ব নিয়েছেন বড় ভাই কামরান আকমল। নিজের পিএসএল ফি থেকে হলেও ছোট ভাইয়ের জরিমানা দিতে রাজি কামরান।
গত মাসে পিসিবির সাড়ে ৪২ লাখ রুপি জরিমানা কিস্তিতে দিতে চেয়েছিলেন উমর। উমরের এই প্রস্তাব দ্রুত নাকচ করে দেয় পিসিবি। ছোট ভাইয়ের জরিমানাটা এখন দিতে চাচ্ছেন বড় ভাই কামরান। পিসিবির কাছে তাঁর অনুরোধ, ‘উমরের জরিমানা আমি দেব। টাকা কোনো ব্যাপার না। আপনারা চাইলে পিএসএল ফি থেকেও এই টাকা কেটে নিতে পারেন।’
গত বছরের পিএসএলের আগে পিসিবিকে ম্যাচ পাতানোর খবর জানাননি উমর। অপরাধ প্রমাণ হওয়ায় শাস্তি হিসেবে প্রথমে পিসিবি উমরকে ১৮ মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল। পরে আন্তর্জাতিক ক্রীড়া আদালত নিষেধাজ্ঞার মাত্রা কমিয়ে ১২ মাসে নামিয়ে তো এনেছিলই, একই সঙ্গে সাড়ে ৪২ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও ধার্য করেছিল। এই টাকাটাই এখন দিতে পারছেন না উমর।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২০ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে