ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—খেলাধুলার জগতে এমন কথা ঘুরেফিরে আসবে বারবার। অ্যাডিলেডে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার ভারত-ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে গায়ানায়। রোহিত শর্মার মতে, এবারের গল্পটা হবে ভিন্ন।
অ্যাডিলেডে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন রোহিত। তাঁর নেতৃত্বে সেমিফাইনালে ভারত ১০ উইকেটে হেরে যায় ইংল্যান্ডের কাছে। সেন্ট লুসিয়ায় গত রাতে সেই রোহিতের নেতৃত্বে ভারত ২৪ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ৪১ বলে ৭ চার ও ৮ ছক্কায় ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন ভারতীয় অধিনায়ক।গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারত-ইংল্যান্ড সেমির প্রসঙ্গে রোহিত বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে খেলাটা দারুণ হবে। আমাদের জন্য কিছুই বদলাবে না। দল হিসেবে আমরা কীভাবে খেলব, ভাবছি শুধু সেটা নিয়েই।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার আগে ভারতের নেট রানরেট ছিল +২.৪২৫। সেমির পথে অনেকটা এগিয়ে থাকলেও নেট রানরেটের মারপ্যাঁচে বাদ পড়তে পারত ভারত। সে কারণে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন রোহিত। মিচেল স্টার্ক যখন ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন, সেই ওভারে ভারতীয় অধিনায়ক মেরেছেন ৪ ছক্কা ও ১ চার। শেষ পর্যন্ত ভারত করেছে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান। ম্যাচ জয়ের সম্ভাবনা কিছুটা থাকলেও অস্ট্রেলিয়ার পক্ষে তা আর সম্ভব হয়নি ভারতের দুর্দান্ত বোলিংয়ে। রোহিত বলেন, ‘আমরা এমন প্রতিপক্ষের হুমকির ব্যাপারে জানতাম। তবে আমাদের সেরাটা দিয়েই খেলেছি। এখান থেকে আমরা আত্মবিশ্বাসী হতে পারি। ২০০ অবশ্যই দারুণ স্কোর। তবে এমন ভেন্যুতে যেকোনো কিছুই সম্ভব। কারণ বাতাসেরও এখানে অবদান রয়েছে। কন্ডিশনটা আমরা দারুণভাবে কাজে লাগাতে পেরেছি বলে আমি মনে করি।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে