চাইলে আরও বেশ কয়েক বছর নিশ্চিন্তে ওয়ানডে খেলে যেতে পারতেন বেন স্টোকস। তবে ৫০ ওভারের ক্রিকেট থেকে অকস্মাৎ থেমে গেলেন। ইংলিশ অলরাউন্ডারের অকাল অবসরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে ক্রিকেট বিশ্বে।
অনেকের দাবি, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে মানসিক চাপের কারণে ওয়ানডে ক্রিকেট ছেড়েছেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট অধিনায়কও অবসরের ঘোষণার বিবৃতিতে এমনটা উল্লেখ করেছেন।
সূচির বিষয়ে হতাশ ৩১ বছর বয়সী তারকার বক্তব্য, ‘তিন ফরম্যাট এখন আমার জন্য অস্থিতিশীল। কেবল আমার শরীর টানছে না সেটা অনুভব করছি না, যা আশা করা হচ্ছে তাও আমাকে হতাশ করছে।’
স্টোকসের অবসরের প্রসঙ্গে এখন ক্রিকেট পাড়া বেশ সরব। নাখোশ অনেকে। আইসিসি সূচির পাশাপাশি স্টোকসের অবসর নিয়ে কথা বলেছেন নাসের হুসেনের মতো সাবেক ক্রিকেটার। ইংল্যান্ডের আরেক সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেনও তো ক্ষোভ উগরে দিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতি। সূচির সমালোচনা করার পর নিজের সঙ্গে কী ঘটেছিল সেই কথায় জানালেন তিনি।
মঙ্গলবার পিটারসেনের টুইট, ‘একবার আমি এই সূচিকে ভয়ংকর বলেছিলাম, এর সঙ্গে আমি মানিয়ে নিতে পারছিলাম না। তাই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম আর ইসিবি আমাকে টি-টোয়েন্টি থেকেও নিষিদ্ধ করল…।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
১৮ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২৮ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২ ঘণ্টা আগে