
চট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
কী কারণে তৃতীয় দিনেই ম্যাচ শেষ করার তাড়া ছিল, সে প্রসঙ্গে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেন, ‘না, তাড়া ছিল না। একটা নিয়ম ছিল সেটা নিশ্চিত হচ্ছিলাম, জেনে নিচ্ছিলাম। আবার লাইট কম ছিল এই সময়ে ব্যাট করা কঠিন ছিল। কালকে দেখা গেল ব্যাটারদের একটা জুটি হলেও হতে পারত। তাই ফিল্ডাররা তাড়াহুড়া করেছে বোলাররা সেই সুযোগটা নিয়েছে।’
সিরিজ শুরু আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। তবে সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে চট্টগ্রামে সিরিজ বাঁচানোর টেস্টে বাংলাদেশ পেয়েছে অসাধারণ এক জয়। এরপরও শান্ত নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি খুশি নন।
ব্যাটারদের আউট হওয়ার ধরন নিয়ে শান্ত বলেন, ‘না, আমি আসলে খুব বেশি খুশি না। দুই ম্যাচের পর এর চেয়ে ভালো ক্রিকেট খেলা উচিত ছিল। সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। প্রথম ম্যাচে আমরা ভালো খেলিনি, তবে দ্বিতীয় ম্যাচে ফিরে এসেছি।’
তবে শান্ত এই সিরিজ থেকে অনেক প্রাপ্তিও তুলে ধরলেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তাইজুল ভাই প্রথম ম্যাচে বোলিংয়ের পর এই ম্যাচে যেভাবে ফিরে এসেছেন, সেটি প্রশংসনীয়। সাদমানের অসাধারণ সেঞ্চুরি, (এনামুল হক) বিজয়ের দলে ফিরে এসে ভালো ব্যাটিং করা, যদিও বড় ইনিংস হয়নি। তবু ওপেনিংয়ে এই উন্নতি দেখে অনেক ভালো লেগেছে। এখানেই ধারাবাহিক হতে হবে। (তানজিম) সাকিবের ব্যাটিংটাও অনেক ভালো লেগেছে। লেজের দিকে অতীতে যেমন তাইজুল ভাই অনেক বল মোকাবিলা করেছেন, সাকিবের ব্যাটিং প্রথম ম্যাচে দারুণ ছিল।’
শুধু একটি জয় নয়, বরং জুনে শ্রীলঙ্কা সফরের কথা মাথায় রেখে শান্ত নিজেদের লক্ষ্যের কথাও বলেছেন, ‘প্রথম ম্যাচে আমরা খুব খারাপ খেলেছি, তবে এই ম্যাচটা যেন শুধু জিততেই হবে এমন নয়। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে। আমরা ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানে টেস্ট জিতেছি, আমাদের সেই সামর্থ্য রয়েছে। যে মানের ক্রিকেট খেলতে পারি, সেই মানে খেলার চেষ্টা করেছি। সামনে শ্রীলঙ্কা সফর খুব গুরুত্বপূর্ণ। আমি চাই টপ অর্ডারে আরও বড় রান আসুক, কেউ যেন ১০০ বা ৪০ রান করে আউট না হয়ে যায়। শ্রীলঙ্কায় ভালো উইকেট থাকে, সুতরাং সেখানে বড় ইনিংসের জন্য আরও বেশি মনোযোগী হতে হবে।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে