
আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ কয়েক ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি মার্কাস স্টয়নিস। ব্যাটিং, বোলিং কোনোটাতেই ছন্দে ছিলেন না তিনি। বাদ পড়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে।
২০২৪ আইপিএলেও শুরুটা স্টয়নিস যে আহামরি করেছেন, তেমনও নয়। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে প্রথম ৭ ম্যাচে এক ফিফটি ছাড়া বলার মতো কিছু ছিল না। চিপকে গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তিনি নামলেন ৩ নম্বরে। আইপিএল ক্যারিয়ারের সেরা ইনিংসটাই খেললেন ব্যাটিং অর্ডার পরিবর্তনের পর। আইপিএলের প্রথম সেঞ্চুরি পেয়েছেন ৫৬ বলে। ৬৩ বলে ১২৪ রানের ইনিংস খেলে অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। ১৩ চারের পাশাপাশি মেরেছেন ৬ ছক্কা। যেখানে শেষ ওভার বোলিংয়ে আসা মোস্তাফিজুর রহমানকে ৬, ৪, ৪ মেরে লক্ষ্ণৌকে জিতিয়ে মাঠ ছেড়েছেন স্টয়নিস। ফিজের মুখোমুখি হওয়া বল থেকেই স্টয়নিস নিয়েছেন ৩৪ রান।
২৬ মে শেষ হচ্ছে এবারের আইপিএল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১ জুন। ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইঙ্গিতই যেন দিলেন স্টয়নিস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্টয়নিস বলেন, ‘অস্ট্রেলিয়ার কোচের সঙ্গে আমার সম্পর্ক ভালো। কেন্দ্রীয় চুক্তিতে না থাকার কথা আমি জেনেছি আগেই। চুক্তিতে না থাকার পরও আমি খুশি। ছোট ছেলেরা এসে সেই সুযোগগুলো কাজে লাগাচ্ছে। তারা যে আমার জায়গা নিচ্ছে, তাতে খুশি। আমি খেলতে চাই।’
৩ নম্বরে ব্যাটিংয়ে নামা স্টয়নিস গতকাল এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত খেলেছেন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেট জুটিতে ৫৫, ৭০ ও ৫৫ রানের তিনটি জুটি গুরুত্বপূর্ণ জুটি গড়তে অবদান রেখেছেন স্টয়নিস। দেবদূত পাডিক্কাল, নিকোলাস পুরান ও দীপক হুদার সঙ্গে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেটে জুটি তিনটি করেছেন। যেখানে পুরান ও হুদার সঙ্গে স্টয়নিসের জুটি দুটি এসেছে ৩৪ ও ১৯ বলে। স্টয়নিস বলেন, ‘এটা শুধু মেরে খেলাই ছিল না, অনেক ওঠা-নামার ভেতর দিয়ে যেতে হয়েছে। কয়েকজন বোলারকে লক্ষ্য করে আমরা খেলেছি। কয়েকজনের বিপক্ষে সচেতন হয়ে খেলেতে হয়েছে। নিকি পুরান দারুণ ইনিংস খেলেছে। হুদাও ভালো খেলেছে।’

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২০ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে