
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
রাহুল ও তাঁর স্ত্রী আথিয়া শেঠি একসঙ্গেই নিজেদের কন্যা সন্তানের নাম প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। যৌথভাবে ইনস্টাগ্রামে তাঁরা (রাহুল-আথিয়া) নিজেদের মেয়েদের ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, রাহুল তাঁর ছোট্ট ইভারাকে বুকে জড়িয়ে ধরে আছেন আর আথিয়া মুগ্ধভাবে তাকিয়ে আছেন তাঁদের কন্যার দিকে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘আমাদের কন্যা, আমাদের সবকিছু। ইভারা যার অর্থ ঈশ্বরের উপহার।’ সংস্কৃত ভাষা থেকে আসা ‘ইভারা’ শব্দতে ঈশ্বরের উপহার বা আশীর্বাদ বোঝায়। এটি এমন এক ধরনের নাম, যা প্রাচীন কাব্যে বা সাহিত্যে পাওয়া যায়।
আথিয়া ও রাহুল ২০২৩ সালের ২৩ জানুয়ারিতে বিয়ে করেছেন। এরপর এ বছরের ২৪ মার্চ তাদের কন্যা সন্তান পৃথিবীর আলো দেখে। তাঁরা প্রথমে এই খুশির খবরটি শেয়ার করেন নজরকাড়া এক ছবি দিয়ে। যখন রাহুল দম্পতি তাঁদের মেয়েদের নাম প্রকাশ করেছেন, তখন ভক্তদের আনন্দও যেন কয়েক দ্বিগুণ হয়ে গেছে। এটি শুধু তাদের পরিবারেই নয়, ভক্তদের মাঝেও যেন আনন্দের মুহূর্ত তৈরি করেছে। ইভারার বয়স মাত্র ২৫ দিন।
এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস পয়েন্ট টেবিলের শীর্ষে। ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে তাদের পয়েন্ট ১০। আর ৫ ম্যাচে ৫৯.৫০ গড়ে ২৩৮ রান করেছেন রাহুল। তাঁর স্ট্রাইকরেট ১৫৪.৫৪। দুটি ফিফটি করেন। আইপিএলের আগে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়েও অসাধারণ অবদান রেখেছেন তিনি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে