
১ উইকেট হারিয়ে ১০০ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় আশাজাগানিয়া শুরুই বলা যায়। কিন্তু এরপর যা ঘটল, সেটার কোনো ব্যাখ্যা আছে কি?
১০০ থেকে ১০৫—এই ৫ রান তুলতে ৭ উইকেট খুইয়েছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, ছেলেদের ক্রিকেটে দ্বিতীয় থেকে অষ্টম উইকেটে এটাই সবচেয়ে বাজে ব্যাটিং ধস। বিব্রতকর যে রেকর্ড আগে ছিল যুক্তরাষ্ট্রের, ২০২০ সালে নেপালের বিপক্ষে ১ উইকেটে ২৩ রান থেকে পরের ৮ রান তুলতে ৭ উইকেট হারিয়েছিল তারা।
ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাসকিন আহমেদ। জানালেন এই ব্যাটিং ধসের ব্যাখ্যা নেই তাঁর কাছেও, ‘ক্রিকেটে অনেক কিছুই ঘটে। এটি অনিশ্চয়তার খেলা। তারপরও এটা ভাবনাতে ছিল না।’ পরে আরও যোগ করলেন, ‘১ উইকেটে ১০০ করেছি। সেখান থেকে ১০৭ রানে ৮ উইকেট। এটা আমাদের জন্য খুবই বাজে ছিল। দেখেন, সেট হয়ে যাওয়ার পর জাকের দারুণ খেলেছে। ফিফটি করেছে। স্বীকার করে নিচ্ছি, আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।’
তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা তাসকিনের, ‘আশা করি, আমরা পরের ম্যাচে ফিরতে পারব। সবাই ভুল থেকে শিক্ষা নেবে।’
সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ৫ জুলাই, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামেই।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৫ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে