বিশ্বকাপে রূপকথার এক গল্প লিখে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংসটির বর্ণনা ব্যাখ্যাতীত। এক পায়ের দুর্দান্ত ইনিংসটিকে যেন বোঝানোই যাচ্ছে না অভিধানের কোনো শব্দে।
সাবেক–বর্তমান সব ক্রিকেটারের কাছেই একবাক্যে ম্যাক্সওয়েলের ইনিংস সাদা বলের ক্রিকেটে ‘সর্বকালের সেরা ইনিংস’। অতিমানবীয় ইনিংসটির জন্য প্রশংসার বন্যায় ভাসছেন তিনি। মনোমুগ্ধকর ব্যাটিং করে মাঠে দর্শক–সমর্থকদের পয়সা উশুল করার পর এবার বিনয়ীর পরিচয় দিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার।
অভিনন্দন জানানো সকলকে ধন্যবাদ জানিয়েছেন ম্যাক্সওয়েল। আর এমন বিধ্বংসী ইনিংসের জন্য সতীর্থ প্যাট কামিন্সের প্রশংসা করেছেন ৩৫ বছর বয়সী ব্যাটার। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘আমাকে উষ্ণ অভ্যর্থনার মেসেজ পাঠানোর জন্য আপনাদের ধন্যবাদ। আর প্যাট কামিন্স অবিশ্বাস্য ছিলেন।’
অষ্টম উইকেটে কামিন্সের সঙ্গে ২০২ রানের অপরাজিত জুটি গড়েছিলেন ম্যাক্সওয়েল। জুটিতে মাত্র ১২ রান করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তবে ৬৮ বলের এই ধৈর্যশীল ইনিংসের মাহাত্ম্য অনেক। তাঁর এই ছোট্ট ইনিংসের কারণেই ডাবল সেঞ্চুরি করতে পেরেছেন ম্যাক্সওয়েল।
২০ চার ও ১০ ছক্কার মহাকাব্যিক ইনিংস খেলার পর পিতার কাছে মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপ শুরুর আগে তিনি পুত্র সন্তানের পিতা হয়েছেন। গত সেপ্টেম্বর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ভিনি রামনের কোল জুড়ে পুত্র সন্তান লোগান মাভেরিক ম্যাক্সওয়েল পৃথিবীতে আসেন। তাই সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘পিতার দায়িত্ব ফিরে যাওয়ার সময় হয়েছে।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে