
রেকর্ড ২৭১ রান তোলার পরই বোঝা গিয়েছিল—থাইল্যান্ডের বিপক্ষে জিততে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। শেষ পর্যন্ত প্রত্যাশিত জয়ই পেয়েছে বাংলাদেশ নারী দল। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে পাকিস্তানের এলসিসিএ মাঠে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছেন জ্যোতিরা।
রানের ব্যবধানে এটিও সবচেয়ে বড় জয়ের রেকর্ড বাংলাদেশ নারী দলের। আগের বড় জয়টি ছিল ১৫৪ রানের, গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে।
দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের নিয়ন্ত্রিত স্পিনের সামনে থাইল্যান্ডের কোনো ব্যাটারই তেমন সুবিধা করতে পারেননি। ওপেনিংয়ে চানিদা সুথিরুয়াং ও নাচায়া বোচাথামের ৩৮ রানের জুটির পর একের পর এক উইকেট হারিয়েছে তারা। সুথিরুয়াংয়ের ২২ রান থাইল্যান্ডের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ ২২ রান আসে বোচাথামের ব্যাটে।
সুথিরুয়াংকে বিদায় করে ওপেনিং জুটি ভাঙেন ফাহিম খাতুন। সেই যে উইকেটের মুখ খুলল, এরপর নিয়মিত বিরতিতেই উইকেট নিয়েছেন বাংলাদেশ বোলাররা। তাতে ২৮.৫ ওভারে ৯৩ রানেই অলআউট হয়ে যায় থাই মেয়েরা। জান্নাতুল ফেরদৌস ৭ রানে ৫ উইকেট নিয়ে মিতব্যয়ী বোলিংয়ের নজির গড়েছেন। অবশ্য নারী ওয়ানডেতে এটাই বাংলাদেশের সেরা বোলিং নয়, সেরা বোলিং খাদিজা তুল কুবরার—৬/২০। জান্নাতুল ছাড়াও ৫ উইকেট নিয়েছেন ফাহিমা; রান দিয়েছেন ২১।
এক ইনিংসে একই দলের দুই বোলারের ৫ উইকেট পাওয়ার ঘটনা মেয়েদের ওয়ানডেতে এটাই প্রথম। ছেলেদের ওয়ানডেতেও এমনটা ঘটেছে একবারই। ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার গ্যারি কোজিয়ার ও গ্রেগ চ্যাপেল।
এর আগে বাংলাদেশের ইনিংসটি ছিল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তার ব্যাটিং প্রদর্শনী। শারমিন ৯৪ রান করে অপরাজিত থাকলেও সেঞ্চুরি পেয়েছেন জ্যোতি। ৮০ বলে খেলেছেন ১০১ রানের ইনিংস।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দলীয় ১৫ রানে ইশমা তানজিমকে হারালেও দ্বিতীয় উইকেটে ফারজানা হককে নিয়ে শারমিন ১০৪ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৫৩ রানে ফারজানা আউট হয়ে গেলেও তৃতীয় উইকেটে আবার শারমিনকে নিয়ে ১৫২ রানের জুটি গড়েন জ্যোতি। মেয়েদের ওয়ানডে এটাই যে কোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ।
৭৮ বলে সেঞ্চুরি করেন জ্যোতি, যা বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এটি। বাংলাদেশ ৩ উইকেটে তোলে ২৭১ রান। এটিও বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে