বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আগামীকাল। কিন্তু আজ ঢাকায় এক বৈঠকে বিপিএল নিয়ে বিভিন্ন প্রশ্নোত্তর খুঁজতে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএল গভর্নিং কাউন্সিল।
বৈঠকের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে বৈঠক হয়েছে কি না, এই ব্যাপারে তিনি বলেন, ‘নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে না, পুরো বিপিএল নিয়ে আলোচনা হয়েছে। বিপিএলে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি বা যেসব বিষয় প্রয়োজন মনে করেছি, বিসিবি সভাপতি (নাজমুল হাসান পাপন) এবং বোর্ডের যারা পরিচালক আছেন, তাদের সে বিষয়গুলো বিপিএল গভর্নিং কাউন্সিল অবগত করেছে।’
গত কয়েক দিন ধরে ফিক্সিং নিয়ে খবর রয়েছে গণমাধ্যমে। সিলেট স্ট্রাইকার্সের এক পরিচালককে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না এবং এটা বিপিএলের জন্য ‘অশনিসংকেত’ কি না? এ প্রশ্নোত্তরে সুজন বললেন, ‘ফিক্সিংয়ের কোনো বিষয় এখনো আমাদের অফিশিয়ালি জানানো হয়নি। যদি অফিশিয়ালি রিপোর্ট করা হয়, তখন আমরা বিষয়টি দেখব। তবে আমি বলব যে, এটা এলার্মিং। কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আমাদের কাছে আসেনি, তাই আমরা এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছি। স্বাভাবিকভাবেই আমাদের টুর্নামেন্ট এগোচ্ছে।’
বিপিএল এখন পর্যন্ত যেভাবে এগোচ্ছে, তা নিয়ে সন্তুষ্ট বিসিবি। সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমরা আমাদের আয়োজন নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। যে পরিকল্পনায় আমরা এগোচ্ছি, তা নিয়ে আমরা সন্তুষ্ট।’

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৭ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে