
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। মিরপুরে আজ তৃতীয় ওয়ানডেটা হয়ে গেছে সিরিজ নির্ধারণী। যে দল জিতবে, তারাই সিরিজ জিতবে ২-১ ব্যবধানে।
সিরিজের তিন ওয়ানডেতেই প্রথমে ব্যাটিং করছে বাংলাদেশ। যার মধ্যে প্রথম ওয়ানডেতে তারা ব্যাটিং পেয়েছিল টস হেরে। দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচেও আগে ব্যাটিং নিয়েছেন তিনি। একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।
নাসুমের সঙ্গে আজ স্বীকৃত স্পিনার হিসেবে আছেন আরেক বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম, লেগস্পিনার রিশাদ হোসেন ও অধিনায়ক মিরাজ। সাইফ হাসানও খন্ডকালীন স্পিনার হিসেবে কার্যকরী হতে পারেন। যাঁদের মধ্যে রিশাদ ব্যাটিংয়ে শেষের দিকে ঝড় তুলে হৈ চৈ ফেলে দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। সফরকারীদের একাদশে আছেন চার স্বীকৃত স্পিনার খারি পিয়ের, গুড়াকেশ মতি, আকিল হোসেন, রস্টন চেজ। আলিক আথানাজও খন্ডকালীন স্পিনার হিসেবে কার্যকরী হতে পারেন। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারে ১৪ রানে নিয়েছিলেন ২ উইকেট। তিন ওভার মেডেন দিয়েছিলেন তিনি।
ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে তিন টি-টোয়েন্টি। সাদা বলের এই সিরিজটি হবে চট্টগ্রামে।
বাংলাদেশের একাদশ
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্র্যান্ডন কিং, আলিক অ্যাথানাজে, আকিম আগুস্তে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফেন রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, গুড়াকেশ মতি, খারি পিয়েরে, আকিল হোসেন

এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে