
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাময়িক বিরতি শেষে দেশে ফিরেছিলেন ডেভিড ওয়ার্নার। ফিরেই বেকায়দায় পড়েন তিনি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি ব্যাটার। পরে অবশ্য তিনি ছাড়াও পেয়ে যান।
ব্যক্তিগত কাজে দেশে ফিরে পরশু ওয়ার্নার সিডনিতে গ্রেপ্তার হয়েছিলেন বলে বার্তা সংস্থা এএপির প্রতিবেদনে জানা গেছে। নিয়ম অনুযায়ী সেদিন পুলিশ প্রত্যেক গাড়ি ব্রিদ অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করছিল। নির্ধারিত চেকপয়েন্টে পৌঁছানোর আগেই গাড়ি থামালে পুলিশ কর্মকর্তাদের সন্দেহ হয়। পরবর্তীতে তাঁকে মারুব্রা থানায় নিয়ে পুনরায় পরীক্ষা করা হলে তার অ্যালকোহল মাত্রা ০.১০৪ পাওয়া যায়, যা আইনি সীমার চেয়ে বেশি।
গ্রেপ্তার হওয়ার পরপরই ওয়ার্নারকে জামিনে ছেড়ে দেওয়া হয়। ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা যায়, পিএসএলে খেলতে তাঁর কোনো বাধা নেই। করাচি কিংসের পরের ম্যাচ পরশু। সেদিন করাচি জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে করাচি কিংস-হায়দরাবাদ কিংসমেন ম্যাচ। এই ম্যাচে তিনি খেলতে পারবেন বলে আশা করা যাচ্ছে। এবারের পিএসএলে ওয়ার্নার করাচি কিংসকে নেতৃত্ব দিচ্ছেন।
৯ এপ্রিলের আগে পাকিস্তানে ফেরার কথা ছিল ওয়ার্নারের। যেহেতু ক্রিকইনফো তাঁর পিএসএলে খেলা নিয়ে আশাবাদী, তাহলে দ্রুতই পাকিস্তানে যাচ্ছেন তিনি। জামিনে ছাড়া পেলেও পুরোপুরি ঝামেলামুক্ত হতে পারেননি ওয়ার্নার। এক মাস পর আদালতে শুনানির জন্য তাঁকে ফের হাজিরা দিতে হবে।
এবারের পিএসএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন ওয়ার্নার। ৩১ গড় ও ১৩৮.৮০ স্ট্রাইকরেটে করেন ৯৩ রান। একটা ফিফটিও তিনি করেছেন। তিন ম্যাচের তিনটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে এখন করাচি কিংস। সবার ওপরে থাকা মুলতান সুলতানসের পয়েন্ট ৮। পাঁচ ম্যাচ খেলে তারা চারটিতে জিতেছে। টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের মধ্যে তলানিতে দুই নবাগত রাওয়ালপিন্ডি পিন্ডিজ ও হায়দরাবাদ কিংসমেন। এই দুই দল কোনো ম্যাচ জিততে পারেনি এখনো।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে বিসিবিতে অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই কমিটির প্রধান হিসেবে বিসিবি সভাপতি হয়েছেন তামিম ইকবাল। ১১ সদস্যের কমিটির তিনজন বিএনপির মন্ত্রীর ছেলে, আছেন এক প্রতিমন্ত্রীর স্ত্রীও...
২ ঘণ্টা আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ফখর জামানের। বল টেম্পারিংয়ের অভিযোগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাময়িক নিষিদ্ধ তিনি। এরই মধ্যে তাঁর অবসর নিয়ে শোরগোল তৈরি হয়। তবে সেটা কেবল গুঞ্জন বলেই দাবি করেছেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার।
৩ ঘণ্টা আগে
বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভেঙে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি। আমিনুল ইসলাম বুলবুলের চেয়ার এখন তামিম ইকবালেরই হয়ে গেল। এসেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম।
৪ ঘণ্টা আগে
ম্যাচের শেষ দিকে ভিয়েতনাম ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা চালায়। কিন্তু বাংলাদেশের রক্ষণভাগ নিপুণভাবে তা সামাল দেয়। বিশেষ করে সুরমা জান্নাত ৬৮ ও ৬৯ মিনিটে পরপর দুটি আক্রমণ রুখে দেন। শেষ পর্যন্ত ফরোয়ার্ডদের গোলখরা ও সৃজনশীলতার অভাবে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে থাইল্য
৪ ঘণ্টা আগে