নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তানের হারে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ভারত। সর্বশেষ আটটি আইসিসি টুর্নামেন্টে এই প্রথম শেষ চারে উঠতে পারল না বিরাট কোহলির দল। ভারতের এই ভরাডুবির কারণ হিসেবে আইপিএলকে দুষছেন কপিল দেব। সাবেক ভারতীয় অধিনায়কের মতে অনেক ক্রিকেটার দেশের চেয়ে আইপিএলকে বেশি গুরুত্ব দেন।
কপিল জানিয়েছেন, তিনি আইপিএল কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিপক্ষে নয়। তিনি বলেছেন, ‘খেলোয়াড়রা যদি দেশের হয়ে খেলার থেকে আইপিএলকে বেশি প্রাধান্য দেয় তাহলে আর কিছু বলার থাকে না। আমি ওদের আর্থিক অবস্থা সম্পর্কে অবগত নই, তাই এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে আমার মতে দেশের হয়ে খেলাটা আগে এরপর আসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে পুরোপুরি নিষেধও করেননি কপিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আইপিএল নিয়ে আরও সচেতন হতে বলেছে, ‘আমি বলব না যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেল না। তবে আইপিএলের বিষয়টি বিসিসিআইয়ের আরও দায়িত্বের সঙ্গে পরিকল্পনা করার দরকার। এই টুর্নামেন্টের ভুলগুলো যেন পরবর্তীতে আর না হয়, সেদিকে নজর রাখতে হবে।’
পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালেই অস্ট্রেলিয়ায়। সময় নষ্ট না করে এখন খেকেই বিসিসিআইকে বিশ্বকাপের প্রস্তুতি শুরু নেওয়ার পরামর্শও দেন কপিল। ভারতীয় কিংবদন্তির মতে, ভবিষ্যতের পরিকল্পনা এখন থেকেই শুরু করে দেওয়া উচিত। বিশ্বকাপ শেষ হয়ে গেছে, ভারতের পুরো ক্রিকেট মৌসুম তো আর শেষ হয়নি।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩৪ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে