আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে—কানপুরে আজ বাংলাদেশ-ভারত টেস্টের চতুর্থ দিনে মুমিনুল হক হয়তো হৈমন্তী শুক্লার গানটাই গাইছিলেন। একটা প্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তে ব্যাটাররা খেই হারালেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ করতে পারল না ২৫০ রানও।
কানপুরের গ্রিন পার্কে ২৭ সেপ্টেম্বর শুরু হয়েছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। যেখানে প্রথম দিন অর্ধেকের মতো খেলা হয়েছিল। পরবর্তীতে দ্বিতীয়, তৃতীয় দিনে কোনো বল মাঠেই গড়ায়নি। দুই দিন নষ্ট হওয়ার পর আজ চতুর্থ দিনে পুনরায় শুরু হয়েছে খেলা। তিনে নামা মুমিনুল একপ্রান্ত আগলে রেখে ১০৭ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ অলআউট হয়েছে ২৩৩ রানে।
লাঞ্চের আগেই মুমিনুল তুলে ফেলেন টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি।ক্রিকেটের রাজকীয় সংস্করণে মুমিনুলের এটা ১৫ মাস পর সেঞ্চুরি। ভারতের মাঠে সেটা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্টে তিন অঙ্ক ছোঁয়ার কীর্তি। ১৭২ বল লেগেছে এই সেঞ্চুরি করতে। ৬ উইকেটে ২০৫ রানে থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের নামের পাশে তখন ৬৬ ওভার। মুমিনুল তখন পর্যন্ত খেলেছেন ১৭৬ বল।
এই মুমিনুল লাঞ্চের পর খেলেছেন মাত্র ১৮ বল। অন্য প্রান্তে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা দ্রুতই বাংলাদেশের ইনিংসের ইতি টেনেছেন। তাতে বাংলাদেশের ব্যাটারদেরও দায় রয়েছে। যেখানে ৭০তম ওভারের প্রথম দুই বলে বুমরাকে পরপর দুই বলে চার মেরেছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম চারটা এসেছে ইনসাইড এজে। একই ওভারের তৃতীয় বল মিরাজ ডট দিলেন। চতুর্থ বলে খোঁচা মেরে মিরাজ ক্যাচ তুলে দিলেন দ্বিতীয় স্লিপে শুবমান গিলের হাতে।
এক ওভার বিরতিতে এসে বুমরা তুলে নিয়েছেন আরও এক উইকেট। ৭২তম ওভারের প্রথম বলে বুমরার ইনসুইং ডেলিভারি বুঝতে না পেরে বোল্ড হয়ে যান তাইজুল ইসলাম। ঠিক তার পরের ওভারে আঘাত হেনেছেন মোহাম্মদ সিরাজ। ৭৩তম ওভারের তৃতীয় বলে হাসান মাহমুদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সিরাজ। রিভিউ করেও বাঁচতে পারেননি হাসান।
মুমিনুল এক প্রান্তে থাকলেও বাংলাদেশের ইনিংস গুটিয়ে যেতে খুব একটা সময় লাগেনি। ৭৫তম ওভারের তৃতীয় বলে সৈয়দ খালেদ আহমেদকে কট এন্ড বোল্ড করেন জাদেজা। ৪ রানে শেষ ৩ উইকেট হারানো বাংলাদেশ গুটিয়ে যায় ৭৪.২ ওভারে ২৩৩ রানে। বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ১০৭ রান আসে মুমিনুলের ব্যাট থেকেই। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার খেলেছেন ১৯৪ বল। ভারতের সেরা বোলার বুমরা নিয়েছেন ৩ উইকেট। ১৭ ওভার বোলিং করে খরচ করেন ৫০ রান। ৭ ওভার মেডেন দিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন ও আকাশ দীপ। বাংলাদেশের শেষ উইকেটটাই ম্যাচে জাদেজার একমাত্র উইকেট।
প্রথম ইনিংসে ৩ উইকেটে ১০৭ রান থেকে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। সফরকারীদের নামের পাশে ছিল ৩৫ ওভার। পুরোটাই বাংলাদেশ খেলে প্রথম দিনই।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
১৯ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে