
নির্বাচনের পর আজ শুরু হয়েছে বিসিবির নতুন পরিচালনা পরিষদের যাত্রা। নির্বাচনের পর কে কোন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব পাচ্ছেন এটি নিয়েই ছিল যত কৌতূহল। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই প্রতিটি কমিটির দায়িত্ব বণ্টন করেছেন। বড় চমক, কোনো কমিটিতেই জায়গা হয়নি বিসিবির সহসভাপতি ও সাবেক সভাপতি ফারুক আহমেদের।
সভাপতি বুলবুল নিজেই ওয়ার্কিং কমিটি, গ্রাউন্ডস কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বে আছেন। গতকাল বিকেলে নতুন পরিচালনা পর্ষদের সভা শেষে ২৩টি স্ট্যান্ডিং কমিটি প্রধানের নাম ঘোষণা করেন পরিচালক ইফতেখার রহমান মিঠু। সংবাদ সম্মেলনে তাঁর পাশে ছিলেন নতুন চার পরিচালক—আব্দুর রাজ্জাক, শাহনিয়ান তানিম, খালেদ মাসুদ পাইলট ও আমজাদ হোসেন।

পরিচালনা পর্ষদ গঠনের পর মূল আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল কার্যকরী কমিটির দায়িত্ব বণ্টন। কমিটি গঠন সবচেয়ে বড় চমক, কোনো কমিটিতে নেই ফারুক আহমেদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমি নিজেই কমিটিতে থাকতে চাইনি।’ যদিও কালকের সভায় উপস্থিত সূত্র জানিয়েছে, ফারুককে দেওয়ার মতো উপযুক্ত কমিটি নাকি এখনো পাওয়া যায়নি। গুঞ্জন ছিল, ফারুক হতে পারেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। কিন্তু সেটিতে আগের মতো নাজমুল আবেদীন ফাহিমই আছেন। ফাহিমের অধীনে বাংলাদেশ টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। এশিয়া কাপে তৈরি হয়েছিল ফাইনালে ওঠার সুযোগ। ক্রিকেট পরিচালনা বিভাগের এই সাফল্যে গতকাল নির্বাচন শেষে কেক কেটে উদযাপনও করা হয়েছে। এখানে এখন ফাহিমকে সরিয়ে দেওয়ার যৌক্তিকতা দেখেননি বুলবুল।

খেলোয়াড়-সংক্রান্ত কিছু বিভাগ হাইপারফরম্যান্স, গেম ডেভলেপমেন্ট কিংবা গ্রাউন্ডসেও ফারুক দায়িত্ব পেতে পারতেন। কিন্তু এসব পর্যায়ে যে সময়টা দেওয়ার দরকার, সেটি ফারুক দিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় থেকে গেছে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে। আগের বোর্ডে আম্পায়ার্স কমিটিতে ইফতেখার রহমানের উদ্যোগ ছিল প্রশংসিত, তাঁকে একই দায়িত্বে রাখা সমীচীন মনে করেছেন বুলবুল। নিজে সভাপতি থাকার সময়ে বিপিএলের ভাবমূর্তি যে পর্যায়ে নেমেছে, সেখানে ফের ফারুক দায়িত্ব পেলে বিতর্ক হবে বলে মনে করেন একাধিক পরিচালক।
আজকের সভায় উপস্থিত এক পরিচালক তাই প্রশ্ন করলেন, ‘আপনারাই বলুন তাঁকে (ফারুক) কোন বিভাগের দায়িত্বে দিলে ভালো হবে? তিনি এক সময় সভাপতি ছিলেন, সাবেক অধিনায়ক, তাঁর নাম ও কাজের ক্ষেত্রে যায় এমন বিভাগ যে সব আছে, প্রতিটিতেই কোনো না কোনো ইস্যু আছে। তাঁকে কোনো কমিটির দায়িত্ব দেওয়া সভাপতি বুলবুলের জন্য খুবই কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। তবু দেখা যাক, আপাতত শুরু হলো বোর্ডের পথচলা। সামনে কয়েক মাসের মধ্যে আবার পরিবর্তন হলে তখন নিশ্চয়ই তিনি কোনো কমিটিতে যুক্ত হবেন।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে