চোটে পড়ে আগেই কলকাতা নাইট রাইডার্স একাদশ থেকে ছিটকে গেছেন আন্দ্রে রাসেল। রাসেলের জায়গা পূরণে কখনো টিম সাউদি কখনো টিম সেইফার্টকে দিয়ে চেষ্টা করেছে কলকাতা। তবে তাতে খুব একটা লাভ হয়নি। বোলিং নাহয় ব্যাটিংয়ে একটা ঘাটতি থেকেই গেছে। ঘাটতি পূরণে শেষ পর্যন্ত লম্বা সময় বসিয়ে রাখার পর সাকিব আল হাসানকে একাদশে সুযোগ দেওয়া হয়।
শেষ দুই ম্যাচে তার ফলও হাতেনাতে পেয়েছে কলকাতা। টানা হারে শেষ চারে যাওয়া কঠিন করে তোলা দলটা এখন প্লে অফ একরকম নিশ্চিতই করে ফেলেছে। সাকিবকে নিয়ে শেষ দুটি ম্যাচই জিতেছে কলকাতা। অধিনায়ক এডউন মরগানও বললেন, রাসেলের অভাব বুঝতে দিচ্ছেন না সাকিব।
গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৮৬ রানের বড় ব্যবধানে জিতেছে কলকাতা। নিজের প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। এরপর আর এই বাঁহাতি অলরাউন্ডারকে আক্রমণই আনেননি মরগান। ব্যাপারটা সবাইকে বেশ অবাক করেছে। ম্যাচ শেষে এ নিয়ে কথা বলতে হয়েছে মরগানকে। উত্তর দিতে গিয়ে সাকিবকে বেশ প্রশংসা বন্যায় ভাসালেন তিনি। বলেছেন, ‘দলের পারফরম্যান্সে সাকিবের প্রভাব অনেক।’
ব্যাটিংয়ে সুযোগ না পেলেও বোলিং-ফিল্ডিংয়ে সব পুষিয়ে দিচ্ছেন সাকিব। কাল যেমন ১ উইকেটের সঙ্গে একটি রান আউট করেছেন। মরগান বললেন, ‘সাকিব আল হাসান দলে এসে গত দুই ম্যাচে যেভাবে পারফর্ম করেছে, আন্দ্রে রাসেলের ঘাটতি পুষিয়ে দেওয়ার কাজটা তাতে কিছুটা সহজ হয়েছে। তার মতো একজনের অভাব পূরণ করা কঠিন। সে নেই মানে, জেনুইন একজন বোলার ও ব্যাটারকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না। কিন্তু সাকিব এসে অসাধারণ করছে। আমাদের সবশেষ দুটি জয়ে বিশাল অবদান রেখেছে সে।’

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৩ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে