ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক—বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের অল্প কিছু দিন পরই সরে যান সাদা বলের ক্রিকেট থেকে। পুরোপুরি মনোনিবেশ করেন টেস্ট ক্রিকেটে। কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে লাল বলের অধিনায়ক স্টোকসের জুটিও বেশ জমেছে।
তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত না খেললেও বিশেষ সময়ে দলের চাওয়ায় ঠিকই সাড়া দেন স্টোকস। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও অধিনায়ক জস বাটলারের চাওয়ায় ফেরেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তাঁর আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও শিরোপা জয়ে তাঁর ছিল গুরুত্বপূর্ণ অবদান।
টেস্টের পর এবার ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাককালামকে। স্টোকস জানিয়েছেন, কোচ যদি তাঁকে আবারও সাদা বলের সংস্করণে দরে চান, তবে তাঁর খেলতে কোনো আপত্তি নেই। নিয়মিত না খেললেও সামনে আবারও চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় টুর্নামেন্ট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্টোকস বলেছেন, ‘যদি কোনো ফোনকল পাই এবং বাজ (ম্যাককালাম) বলেন যে, তুমি কি আবার ফিরতে ও খেলতে চাও? তাহলে অবশ্যই, অবশ্যই বলব, হ্যাঁ। যদি ডাক না পাই, তাহলেও হতাশ হব না। কারণ আমাকে ফিরতে না বলা মানে, দলের অন্যরা খুব ভালো করছে। আমি তখন বসে বসে উপভোগ করতে পারব, অন্যরা মাঠে নেমে সব গুঁড়িয়ে দেবে।’
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও দুটি সেঞ্চুরি করেছিলেন স্টোকস। তবে টেস্ট সংস্করণই বেশি উপভোগ করছেন তিনি, ‘ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেটে অনেক খেলেছি। তা নিয়ে আমি খুবই খুশি ও এই সংস্করণে যা কিছু অর্জন করেছি, তাতে সন্তুষ্ট। সত্যি বলতে, এটা নিয়ে (সীমিত ওভারের ক্রিকেটে ফেরা) এখনো পর্যন্ত কোনো আলোচনা আমাদের হয়নি। আমার মনে হয়, তিনি আমাকে মনোযোগী হওয়ার সুযোগ দিচ্ছেন যেখানে আমার মনোযোগী হওয়া উচিত, টেস্ট দলকে ঘিরে।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে