রানের পাহাড় গড়েও জেতা হলো না কলকাতা নাইট রাইডার্সের। দুই ওপেনার সুনিল নারাইন (৭১) ও ফিল সল্টের (৭৫) ঝোড়ো ফিফটিতে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২৬১ রান করেছিল কলকাতা। কিন্তু গতকাল ইডেন গার্ডেনসে পাঞ্জাব কিংসের ব্যাটাররা ম্যাচে যে তাণ্ডব চালালেন, তাতে কলকাতার দেওয়া রেকর্ড ২৬২ রানের লক্ষ্যও ধোপে টেকেনি।
৮ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে পাঞ্জাব। দলকে রেকর্ড জয় এনে দিতে দুই সিং প্রবসিমরন (৫৪) এবং শশাঙ্ক (৬৮ *) ঝোড়ো ফিফটির সঙ্গে অবিশ্বাস্য এক সেঞ্চুরি করেছেন আইপিএলের শুরু থেকে ছন্দে না থাকা জনি বেয়ারস্টো। ইংলিশ ব্যাটারের ৪৮ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংসটি ৮ চার ও ৯ ছক্কায় সাজানো।
বেয়ারস্টোর সেঞ্চুরি এবং প্রবসিমরন-শশাঙ্কের ফিফটিতে গতকাল পাঞ্জাব ক্রিকেট রেকর্ড বইয়ের অনেক পাতাই উল্টাপাল্টা করে দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই সব রেকর্ড-
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়
এবারের আইপিএলেই নিজেদের রেকর্ডটা আবারও স্পর্শ করেছিল রাজস্থান রয়্যালস। ইডেনে কলকাতার বিপক্ষে আইপিএলের সর্বোচ্চ ২২৪ রান করে জেতার রেকর্ড। আগের সর্বোচ্চও ছিল ২২৪ রানের, ২০২০ আইপিএলে শারজায় পাঞ্জাব কিংসের বিপক্ষে করেছিল তারা। কিন্তু গতকাল পাঞ্জাব নিজেদের বিব্রতকর রেকর্ডকে মুক্তি দিয়ে নতুন করে ইতিহাস গড়েছে। শুধু আইপিএলের নয়, স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে। কলকাতার বিপক্ষে ২৬২ রান তাড়া করে জয় এখন স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ২৫৯ রান। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিল দক্ষিণ আফ্রিকা।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছয়
ইডেন গার্ডেনসে গতকাল কলকাতা-পাঞ্জাবের ব্যাটাররা যেন ছক্কা বৃষ্টি নামিয়েছে। গতকাল দুই দল মিলে ম্যাচে ৪২ ছক্কা হাঁকিয়েছেন ব্যাটাররা। এতে স্বীকৃত টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড হয়েছে, এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার। আগের সর্বোচ্চ টিও ছিল এবারের আইপিএলে। ৩৮ ছক্কা নিয়ে আগের রেকর্ডের মালিক ছিল সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ানস।
আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ছয়
গতকাল ৪২ ম্যাচের রেকর্ড ছক্কার রাতে পাঞ্জাবের ব্যাটাররা হাঁকিয়েছেন ২৪ টি। এতে একটা রেকর্ডে নাম তুলেছেন দলটির ব্যাটাররা। আইপিএলের এক ইনিংসে এখন সর্বোচ্চ ছক্কার রেকর্ডের মালিক বেয়ারস্টো-শশাঙ্করা। আগের সর্বোচ্চ ছিল হায়দরাবাদের ব্যাটারদের। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২২টি ছক্কা হাঁকিয়েছিল তারা। তবে সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নেপাল দলের। ২০২৩ এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ২৬ ছক্কা হাঁকিয়েছেন নেপালের ব্যাটাররা।
স্বীকৃত টি-টোয়েন্টি দুই ইনিংস মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান
কলকাতা-পাঞ্জাব দুই দল মিলে গতকাল ম্যাচে মোটে ৫২৩ রান করেছে। দুই ইনিংস মিলিয়ে মোট রানের হিসেবে এটি স্বীকৃত টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। এবারের আইপিএলে গত ২৭ মার্চ সমান ৫২৩ রান করে হায়দরাবাদ-মুম্বাই। আর ৫৪৯ রান নিয়ে সবার শীর্ষে আছে বেঙ্গালুরু-হায়দরাবাদ। তারাও রেকর্ডটি গড়ে এবারের আইপিএলে, ১৫ মার্চ।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৩ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৪ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৩৮ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে