ভারতের অন্যতম সফল কোচদের একজন রবি শাস্ত্রী। সংযুক্ত আরব আমিরতে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে তাঁর দুই মেয়াদে ভারতের কোচের যাত্রা। ঘরের বাইরে তাঁর সময়েই দুর্দান্ত এক দলে পরিণত হয় ভারত। যদিও সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে টেস্ট-ওয়ানডে দুই সিরিজই হেরেছে তারা।
ভারতের কোচ হিসেবে তিনটি বিশ্বকাপে থাকার সুযোগ হয়েছে শাস্ত্রীর। তবে বিশ্বকাপ শিরোপা জেতার সুযোগ হয়নি তাঁর। তবে বিশ্বকাপ জেতাকেই সাফল্যের চূড়ান্ত মানতে নারাজ শাস্ত্রী। এটাকে ব্যর্থতা হিসেবেও দেখতে চান না তিনি। তাঁর মতে, ‘গাঙ্গুলি, দ্রাবিড়, লক্ষ্মণ, রোহিতের মতো বড় খেলোয়াড়েরা বিশ্বকাপ জেতেনি। তার মানে এটা নয় যে তারা খারাপ খেলোয়াড়। আমাদের মাত্র দুজন বিশ্বকাপজয়ী অধিনায়ক আছে। এমনকি টেন্ডুলকারও একটি বিশ্বকাপ জেতার আগে ছয়টিতে হেরেছিল।’
ঘরের বাইরে ভারত নিয়মিত জিততে শিখেছে শাস্ত্রীর কোচিংয়ের মেয়াদকালে। এই সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে পরপর দুটি টেস্ট সিরিজ জেতে ভারত। সব মিলিয়ে বিশ্বকাপ ছাড়াও কোচ হিসেবে শাস্ত্রীর সাফল্য বেশ ঈর্ষণীয়। বিশ্বকাপ দিয়ে একজন খেলোয়াড়কে বিচার করা ঠিক না জানিয়ে তিনি বলেছেন, ‘বিশ্বকাপ দিয়ে কাউকে বিচার করা ঠিক না। বিচার করা উচিত তার খেলা দিয়ে, খেলাটায় সে কেমনভাবে প্রতিনিধিত্ব করছে এবং এতে তার কতটা উদ্যম আছে।’

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৭ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে