
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দাবি, দ্য হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের নেবে না ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো। শেষ পর্যন্ত বিবিসির এই তথ্য সত্যি হয় কি না সেটা সময়ই বলে দেবে। তবে পাকিস্তান হওয়ায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কোচের চাকরি না পাওয়ার দাবি করলেন আজহার মাহমুদ।
চার বছর আগে সিপিএলের একটি দল থেকে কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন আজহার। পাকিস্তানি হওয়ায় শেষ পর্যন্ত চাকরি করা হয়নি সাবেক এই পেস বোলিং অলরাউন্ডারের। উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে আজহার বলেন, ‘একটি ফ্র্যাঞ্চাইজি থেকে কোচিং করার প্রস্তাব পেয়েছিলাম। পরে জানতে পারলাম পাকিস্তানি হওয়ার কারণে তারা আমাকে জানায়, দলে কোনো পাকিস্তানি কোচ বা খেলোয়াড় রাখা হবে না।’
সম্পর্কের অবনতির কারণে প্রথম পর্বের পর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তানি ক্রিকেটারদের নেওয়া হয় না। বিশ্বের অন্যান্য টি-টোয়েন্টি লিগগুলোতেও মালিকানা আছে আইপিএলের দলগুলোর। মূলত এ জন্যই পাকিস্তানি ক্রিকেটারদের বাইরের লিগে খেলার সুযোগ দিন দিন কমে আসছে। বিষয়টি দেশটির কোচদের জন্যও সমস্যা তৈরি করছে বলে মনে করেন আজহার।
পাকিস্তানের হয়ে ১৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আজহার বলেন, ‘বিভিন্ন দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্ট এখন আইপিএলের ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত। চার-পাঁচটি ফ্র্যাঞ্চাইজি লিগ আছে–যেমন এসএ ২০, মেজর লিগ ক্রিকেট। আইপিএল বা ভারতীয় মালিকানাধীন দলগুলোতে কোচ হিসেবে সুযোগ পাওয়া আমার জন্য কঠিন। বিষয়টি সহজ নয়। খেলোয়াড়দেরও একই বাস্তবতা।’
২০১১ সালে ব্রিটিশ নাগরিকত্ব পান আজহার। ২০১৬ সালে পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হন। এই দায়িত্ব পালন করেছেন তিন বছর। ২০২৪ সালে ফের পাকিস্তানের কোচিং প্যানেলে ফেরেন; সে বছর নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করেন। জেসন গিলেস্পি দায়িত্ব ছাড়ার পর গত বছর পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধান কোচের পদে বসেন তিনি। দুই বছর ধরে পাকিস্তানের কোচিং প্যানেলে থাকার কারণে নতুন চাকরি পাওয়া কঠিন হয়ে গেছে তাঁর জন্য।
এই প্রসঙ্গে আজহার বলেন, ‘এটা আমার জন্য আদর্শ পরিস্থিতি নয়। আমি ইংল্যান্ডে স্বীকৃত কোচ; সারে কাউন্টি ক্রিকেটে কোচিং করেছি। এরপর গত দুই বছর পাকিস্তান দলে কাজ করেছি। এই দুই বছর পাকিস্তান সেটআপে থাকার কারণে এখন নতুন দায়িত্ব পাওয়া বেশ কঠিন হয়ে গেছে।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৩০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে