
অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর বাংলাদেশ ‘এ’ দল চার দিনের একটি ম্যাচ খেলবে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০২৬ সালে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফর সামনে রেখে নির্বাচকদের পরিকল্পনা হলো, চার দিনের ম্যাচে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে সুযোগ দেওয়া। এতে তরুণদের সঙ্গে সিনিয়র ক্রিকেটাররাও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
দলে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজের মতো স্পিনার বা ইবাদত হোসেন, নাহিদ রানাদের মতো পেসাররা ভাবনায় থাকলেও রাখা হবে কি না, এখনো সিদ্ধান্ত হয়নি। তবে ওপেনার এনামুল হক বিজয়ের সামনে দুয়ার প্রায় বন্ধ। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘(গত এপ্রিলে) জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে একজন বোলার কম নিয়ে বিজয়কে সুযোগ দিয়েছিলাম। কিন্তু দুই ইনিংসে তেমন কিছু করতে পারেনি। শ্রীলঙ্কার টেস্টেও রাখলাম, ওপেনিংয়ে প্রয়োজনীয় রান পেলাম না তার কাছ থেকে। অস্ট্রেলিয়ায় চার দিনের ম্যাচে বিজয়ের সুযোগ দেখছি না। বিজয় যথেষ্ট সুযোগ পেয়েছে। এবার নতুনদের সুযোগ দিতে হবে।’
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে জাতীয় দলে ফিরেছেন, কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি; গত তিন বছরে অন্তত চারবার এমন ঘটনা ঘটেছে বিজয়ের ক্ষেত্রে। এখন আর ৩২ বছর বয়সী ওপেনারকে তালিকায় রাখতে আগ্রহী নন নির্বাচকেরা। চার দিনের ম্যাচে জায়গা পেতে পারেন মাহমুদুল হাসান জয়, ইফতেখার ইফত, হাসান মুরাদ, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান ও পেসার এনামুল।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
১ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে