
ক্রাইস্টচার্চ টেস্ট স্মরণীয় হয়ে থাকল ওয়েস্ট ইন্ডিজের জন্য। জাস্টিন গ্রিভস ও শাই হোপের ব্যাটিং দৃঢ়তায় হারতে বসা ম্যাচটি ড্র করেছে ক্যারিবীয়রা। জয় সমতুল্য এই ড্রয়ের পথে বেশকিছু রেকর্ড গড়েছেন সফরকারী দলের ক্রিকেটাররা।
গ্রিভসের ২০২ *
ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ এবং টেস্ট ইতিহাসের সপ্তম ব্যাটার হিসেবে চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি করলেন জাস্টিস গ্রিভস।
নিউজিল্যান্ডের মাটিতে চতুর্থ ইনিংসে সফরকারী ব্যাটারের প্রথম ডাবল সেঞ্চুরিও এটি।
৩৮৮
গ্রিভসের ফেস করা বলের সংখ্যা, চতুর্থ ইনিংসে কোনো উইন্ডিজ ব্যাটারের পক্ষে সর্বোচ্চ।
৪৫৭ /৬
লক্ষ্যতাড়ায় উইন্ডিজের রান। যা চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৫ উইকেটে ৬৫৪ তুলেছিল ইংল্যান্ড, ‘টাইমলেস’ টেস্টের যুগে, ১৯৩৯ সালে।
৯২৩
ক্রাইস্টচার্চে শেষ দুই ইনিংসে দুই দলের রান, যা টেস্টের শেষ দুই ইনিংসে চতুর্থ সর্বোচ্চ।
১৬৩.৩
ওভার ব্যাট করেছে উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে, যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ।
৩৮৫
৭২ রানে ৪ উইকেট খুইয়ে ফেলার পর ওয়েস্ট ইন্ডিজ যোগ করে ৩৮৫ রান, যা ৪ উইকেটে খুইয়ে ফেলার পর চতুর্থ ইনিংসে সর্বোচ্চ।
২৩৩
প্রথম শ্রেণিতে ক্যারিয়ারসেরা ৫৮* রান করতে ২৩৩ বল খেলেছেন কেমার রোচ। যা টেস্টের শেষ ইনিংসে আটে উইকেটে এসে সর্বোচ্চ বল খেলার রেকর্ড।
১৩৮
প্রথম টেস্ট ফিফটি পেতে ১৩৮ ইনিংস খেলেছেন রোচ, যা সর্বোচ্চ। প্রথম ফিফটি পাওয়ার আগে আগের সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড ছিল ১৩১, জেমস অ্যান্ডারসনের।
৭২
তাঁর ইনিংসের ১২৮ থেকে ২০০ বল পর্যন্ত টানা ৭২টি ডট বল খেলেছেন রোচ, যা পিটার নেভিল (৯০) ও স্টিভ ও’কিফের পর তৃতীয় সর্বোচ্চ।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৩ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে