
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির পর লাল বলের সিরিজ দিয়ে আবারও ক্রিকেট মাঠে ফিরবে বাংলাদেশ দল। নিজেদের মাঠে জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু হোম সিরিজ বলেই যেন একটু চিন্তিত নির্বাচকেরা। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট জিতেছিল বাংলাদেশ। তারপর শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি সিরিজ খেলে জয় তো দূরে থাক, ড্রও করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এ মাসেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। সিলেট ও চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলবে তারা। চোটের কারণে সিরিজ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য ছুটিতে থাকায় লিটন দাসকে রাখা হয়নি প্রথম টেস্টের দলে।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, হোমে দলের নখদন্তহীন টেস্ট পারফরম্যান্সের কথা বিবেচনা করেই অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে শক্তিশালী দল গঠন করেছেন তাঁরা। ভিডিও বার্তায় লিপু বলেন, ‘গত এক বছরে আমাদের দেশের পারফরম্যান্স নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত। সে কারণে জিম্বাবুয়ের সঙ্গে আমাদের সম্ভাব্য সেরা দলটি নিয়ে আমরা খেলার চেষ্টা করছি।’
তিন ওপেনার, তিন স্পিনার এবং ৪ পেসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। কনকাশনের বিষয়টি মাথায় রেখে এমন দল দেওয়া করা হয়েছে বললেন লিপু, ‘কনকাশন আসার পর থেকে লাইক টু লাইক রিপ্লেসমেন্টের (একই ধরনের ক্রিকেটার) যে কথাটা চলে আসছে, সে কারণে একজন বাড়তি ওপেনার, মিডল অর্ডারে একটা রাখা, স্পিনে একজন রাখা, পেস বোলিংয়ে যদি তিনজন সিমার থাকে, সেখানেও একজন রাখে। সে কারণে আমাদের স্কোয়াডটা ১৫ জনের করেছি।’
লিটন না থাকায় ছয় বা সাতে কাকে বিবেচনা করা হবে? লিপুর মতে, এ নিয়ে মধুর সমস্যায় পড়তে পারে টিম ম্যানেজমেন্ট। জাকের আলী অনিক কিংবা মাহিদুল ইসলাম অঙ্কনের মধ্যে কাউকে বেছে নিতে হবে। দুজনেই টেস্টে নতুন। প্রধান নির্বাচক বললেন, ‘৬ বা ৭ এ লিটন দাস না থাকায় এখানে একটা মধুর সমস্যা আছে। এটা বেশি চ্যালেঞ্জিং হবে; পাশাপাশি আমাদের স্পিনে অনেক অপশন আছে, মেহেদী মিরাজ অলরাউন্ডার হিসেবে আছেন, তাইজুল আছেন, নাঈম আছেন, সো এই অপশনটাও রাখা হয়েছে। চার পেসার আছেন, সেখানেও অপশন থাকবে।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে