আন্তর্জাতিক ক্রিকেট দূরে থাক, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর একটা ম্যাচও খেলা হয়নি সাকিব আল হাসানের। চোট, নির্বাচনী ব্যস্ততাসহ খেলা থেকে একটু দূরেই ছিলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নেমে পড়েছেন মাঠে ফেরার লড়াইয়ে।
সাকিবের নেতৃত্বে গত ৬ নভেম্বর বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। তাতেই মূলত বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা অনেকটা নিশ্চিত হয়। এটাই সাকিবের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর ১১ নভেম্বর বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। সাকিবের পর যে ৯ ম্যাচ বাংলাদেশ খেলেছে, সব ম্যাচেই নাজমুল হোসেন শান্ত ছিলেন অধিনায়ক। এই সময়ে বাংলাদেশ যে অনেক ‘প্রথমের’ রেকর্ড গড়েছে, তা মাঠে বসে উপভোগ করার সুযোগ হয়নি সাকিবের।
অন্যদিকে গত পরশু অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে জয়ী হয়েছেন সাকিব। পর দিনই মিরপুরে অনুশীলন করতে গেছেন তিনি। এরপর প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিপিএলে আজ অফিসিয়াল প্রস্তুতি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু করে রংপুর রাইডার্স। মাঠের ক্রিকেট কতটা মিস করেছেন, এমন প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘ইঞ্জুরিতে ছিলাম। মিস করার সুযোগ ছিল না। মানে ফিট থাকলেও তো খেলতে পারতাম না। তাই চোটে যেহেতু পড়েছিলাম, মিস করার সুযোগই আসেনি।’
বিপিএল শুরু হচ্ছে ১৯ জানুয়ারি। পরের দিন ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৪ বিপিএল অভিযান শুরু করবে রংপুর রাইডার্স। এরই মধ্যে সাকিবের অবস্থার পর্যবেক্ষণ করেছেন বিসিবির চিকিৎসকেরা। তাদের সুরেই যেন কথা বলেছেন সাকিব, ‘তারা (বিসিবির চিকিৎসকেরা) যদি বলে থাকেন, তাহলে তো আমি আত্মবিশ্বাসী। অনুশীলন শুরু করেছি। আরও কিছুদিন সময় লাগবে। বোলিংয়ের আঙুলে সমস্যা যেহেতু। স্বাভাবিকভাবেই সময় লাগবে। তবে উন্নতি হচ্ছে।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৪০ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে