
রঞ্জি ট্রফিতে জম্মু-কাশ্মীরের পথচলা শুরু হয়েছিল ১৯৫৯-৬০ মৌসুমে। গত কয়েক দশকে ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট অংশ নিলেও শিরোপা জেতা যেন রীতিমতো স্বপ্নের মতো ছিল তাদের জন্য। এবার সেই অধরা স্বপ্নই ধরা ছিল জম্মু-কাশ্মীরের কাছে।
রঞ্জি ট্রফিতে নিজেদের ৬৭ বছরের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নের মুকুট পরল জম্মু-কাশ্মীর। ফাইনালে তাদের দাপুটে ক্রিকেটের সঙ্গে পেরে ওঠেনি কর্ণাটক। শিরোপা জেতার আনন্দে ভেসেছে জম্মু-কাশ্মীর। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষকে পরাজিত করে কাশ্মীর। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ছিল দারুণ সমন্বয়।
রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথমবার ফাইনালে ওঠেছিল জম্মু-কাশ্মীর। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হয় তারা। প্রথম ইনিংসে ৫৮৪ রান করে জম্মু-কাশ্মীর। জবাবে কর্ণাটক থামে ২৯৩ রানে। দুর্দান্ত ব্যাটিং ও বোলিংয়ের সুবাদে ২৯১ রানে এগিয়ে থাকে জম্মু-কাশ্মীর। দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে ৩৪২ রান করে তারা। এরপরেই ম্যাচ শেষ হয়ে যায়।
জম্মু-কাশ্মীরের শিরোপা জেতার পেছনে বড় অবদান রেখেছেন আকিব নবি। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত বোলিংয়ে এই পেসারের শিকার ৬০ উইকেট। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠেছে নবির হাতে। ফাইনালেও ৫ উইকেট নেন তিনি।
জম্মু-কাশ্মীর রঞ্জি ট্রফি জেতায় রাজ্যজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ক্রিকেটপ্রেমীরা রাস্তায় নেমে উদযাপন করছেন। ক্রীড়া বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক উন্নতির ফলেই রঞ্জি ট্রফি জিতেছে জম্মু-কাশ্মীর। ভারতীয় ক্রিকেট মহলে এই জয়কে নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখা হচ্ছে। তরুণ ক্রিকেটারদের জন্য এটি বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৯ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১০ ঘণ্টা আগে