সেমির সম্ভাবনা জিইয়ে রাখতে জয়ের দরকার তো ছিলই, ইংল্যান্ডেরও দরকার ছিল নেট রানরেটটাকে বাড়িয়ে নেওয়ার। গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি কাজই করে রাখল ইংল্যান্ড। ১০ উইকেটে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে তারা, জিতেছে ৬২ বল হাতে রেখে।
ক্রিস জর্ডানের বোলিং তোপ আর ব্যাটিংয়ে জস বাটলারের আগ্রাসন—দুইয়ের মাঝে পড়ে চিড়েচ্যাপ্টা যুক্তরাষ্ট্র। বল হাতে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়েছেন জর্ডান। বাটলার খেলেছেন হার না মানা ৮৩ রানের ইনিংস। গতকালের এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ইংল্যান্ডের নেট রানরেট বেড়ে দাঁড়িয়েছে ১.৯৯২।
১১৬ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে যেন দ্রুত রান তোলার প্রতিযোগিতায় নেমেছিলেন জস বাটলার। তাঁর ৩৮ বলের ইনিংসটিতে রয়েছে ৬টি চার ও ৭টি ছক্কা। স্ট্রাইকরেট ২১৮.৪২! উইকেটে তাঁকে সঙ্গ দিয়ে যাওয়া আরেক ওপেনার ফিল সল্ট অবশ্য ২১ বলে করেছেন ২৫* রান।
এর আগে বার্বাডোজের কেনসিংটন ওভালে প্রথমে ব্যাট করে ১১৫ রান তোলে চমক দেখিয়ে সুপার এইটে উঠে আসা যুক্তরাষ্ট্র। ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কোনো মার্কিন ব্যাটারই মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি। ইনিংসে সর্বোচ্চ ৩০ রান করেন নীতিশ কুমার, ২৯ কোরি অ্যান্ডারসন। ক্রিস জর্ডান ১০ রানে নিয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন স্যাম কারান ও আদিল রশিদ।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে