দলে আছেন রোহিত শর্মার মতো অভিজ্ঞ ব্যাটার। সঙ্গে আছেন ইশান কিষান ও ‘বেবি এবি’ নামে পরিচিত ডেওয়াল্ড ব্রেভিস। পেস আক্রমণে জসপ্রীত বুমরা ও জেরাল্ড কোয়েটজি। তাঁদের নেতৃত্বে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। কিন্তু তারপরও এবারের আইপিএলের প্রথম তিন ম্যাচে হেরেছে মুম্বাই ইন্ডিয়ানস।
সেই তিন ম্যাচে ছিলেন না সূর্যকুমার যাদব। আইসিসি র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির ১ নম্বর ব্যাটারের অভাবটা ঠিকই টের পেয়েছেন মুম্বাইয়ের সমর্থকেরা। তবে তাদের জন্য সুখবর—দলে ফিরছেন সূর্য। আজ এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
চোটের কারণে আইপিএলের শুরুর ম্যাচগুলাতে খেলা হয়নি সূর্যকুমার যাদবের। ৩৬০ ডিগ্রি-খ্যাত ভারতীয় ব্যাটার অপেক্ষায় ছিলেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) ফিটনেস ছাড়পত্রের। জানা গেছে, আগামীকাল মুম্বাই দলে যোগ দিচ্ছেন তিনি।
সূর্যকে সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গেছে গত বছরের ডিসেম্বরে। ১৪ ডিসেম্বর জোহানেসবার্গের সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ৩৩ বছর বয়সী তারকা। তবে সেই ম্যাচে গোড়ালিতে চোট পান সূর্য। প্রয়োজন হয় অস্ত্রোপচারের। তাঁর সেই চোট ছিল গ্রেড-২ পর্যায়ের। এরপর সূর্য স্পোর্টস হার্নিয়ার আরেকটি অপারেশন করান। যার কারণে তাঁর মাঠে ফেরাটা পিছিয়ে যায়। ফিটনেস ফিরে পেতে পুনর্বাসন কাটান এনসিএ-তে।
সামনের ৭ এপ্রিল নিজেদের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে মুম্বাই। সেই ম্যাচের প্রস্তুতি নিতে দলের সঙ্গে অনুশীলন শুরু করছেন সূর্য। আইপিএলে যুগ্মভাবে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে মুম্বাই। তবে এবার প্রথমবার হার্দিকের নেতৃত্বে তাদের শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতোন। তিন ম্যাচ শেষে এখনো পয়েন্টের খাতা খুলতে না পারা মুম্বাই আছে তালিকার সবার শেষে। সূর্য ফিরছেন দল, তাঁর ব্যাটের আলোয় জয়ে ফিরতে পারবে তো মুম্বাই?

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৭ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে