
নিলাম থেকে আগেই নাহিদ রানাকে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমি। পাকিস্তানের এই টি-টোয়েন্টিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যখন দরজায় কড়া নাড়ছে, তখন দলটি নিল বাংলাদেশের আরেক ক্রিকেটার শরীফুল ইসলামকে। শরীফুলকে স্বাগত জানিয়েছে তাঁরা বাংলা ভাষায়।
পেশোয়ার জালমি নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গত রাতে শরীফুলকে নেওয়ার কথা নিশ্চিত করেছে। ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘আপনি আসায় পেশোয়ার আরও শক্তিশালী হয়ে উঠেছে।বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরীফুল ইসলাম পিএসএলে ঝড় তুলতে প্রস্তুত। গতি, উইকেট নেওয়ার ক্ষমতা ও ঝড়ের মতো শক্তি নিয়ে হাজির হচ্ছেন তিনি। জালমি পরিবারে স্বাগত।’ যেখানে জালমি পরিবারে স্বাগত অংশটুকু বাংলায় লিখেছে পেশোয়ার।
এবারের পিএসএলে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি দল পেয়েছেন। যাঁদের মধ্যে মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। মোস্তাফিজকে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে নিয়েছে লাহোর। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৩ লাখ টাকা। নিলাম থেকে ভিত্তিমূল্য ৬০ লাখ রুপিতে (২৬ লাখ ৩৬ হাজার টাকা) নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি। লাহোরও ইমনকে নিয়েছে ভিত্তিমূল্য ৬০ লাখ রুপিতেই। আর রিশাদ হোসেনকে ৩ কোটি রুপিতে (১ কোটি ৩২ লাখ টাকা) নিয়েছে নতুন দল রাওয়ালপিন্ডি পিন্ডিজ।
২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত হবে এবারের পিএসএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-হায়দরাবাদ কিংসমেন। শিরোপা ধরে রাখার লড়াইয়ে লাহোর কালান্দার্স খেলতে নামবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তাহলে প্রথম দিনেই দেখা যেতে পারে দুই বাংলাদেশি মোস্তাফিজ ও ইমনকে। শিরোপা নির্ধারণী ফাইনালও হবে লাহোরে।

গত নভেম্বরে ২২ বছর পর ভারতকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ। একমাত্র গোলটি এসেছিল মোরসালিনের পা থেকে। বড় দলের বিপক্ষে গোল করতে মুখিয়ে থাকেন এই মিডফিল্ডার, ‘আমি সব সময় চেষ্টা করি দলের হয়ে খেলার জন্য। তো আমার প্রথম প্রাধান্য থাকবে যে দলকে আগে কীভাবে জেতানো যায়। এরপর যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করব গোল
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেলেও বাংলাদেশ ছাড়াই হয়েছে বিশ্বকাপ। সরকারি সিদ্ধান্তেই ভারতে মূলত বিশ্বকাপ খেলার অনুমতি পায়নি বাংলাদেশ। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বারবার একই কথা বলেছিলেন। কেন বাংলাদেশ আইসিসির ইভেন্টে খেলার সুযোগ পেল না, সেটার তদন্ত করা হবে বলে জানিয়েছেন
১০ ঘণ্টা আগে
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজটা তেমন একটা জমছে না। মাউন্ট মঙ্গানুইয়ে পরশু সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুই ইনিংস মিলে ২০০ রানও হয়নি। ভেন্যু বদলে আজ হ্যামিল্টনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তুলেছে ঠিকই। তবে প্রোটিয়ারা পাত্তাই পায়নি।
১০ ঘণ্টা আগে
চোট নেইমারের পুরোনো শত্রু। বিশ্বকাপ যখন ঘনিয়ে আসছে, তখন তাঁর চোট ব্রাজিলের জন্য ভীষণ দুশ্চিন্তার কারণ। যদিও কোচ কার্লো আনচেলত্তি তাঁকে নিয়ে আশা ছাড়ছেন না।
১১ ঘণ্টা আগে