
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি নীতিনির্ধারকেরা। আসরে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের কাছে হার মানতে হয়েছে অস্ট্রেলিয়াকে। শুক্রবার ওমানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করবে তারা।
তবে দেশে ফেরার পরই ক্রিকেটারদের জবাবদিহির মুখে পড়তে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক টনি ডোডমেড। তিনি বলেন, ‘বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। ক্রিকেটাররা দেশে ফিরলে প্রত্যেকের পারফরম্যান্স অত্যন্ত নিবিড়ভাবে বা ফরেনসিকের মতো খুঁটিয়ে দেখা হবে।’
এবারের আসরে জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সের মতো নির্ভরযোগ্য বোলারদের চোটের কারণে পায়নি অস্ট্রেলিয়া। অভিজ্ঞ মিচেল স্টার্কের অবসর এবং মিচেল মার্শের চোটও দলকে ভুগিয়েছে। তবে বোর্ড এসব বিষয়কে অজুহাত হিসেবে দাঁড় করাতে রাজি নয়। নির্বাচক ডোডমেডের মতে, আবেগ দূরে সরিয়ে রেখে বস্তুনিষ্ঠভাবে বিচার করা প্রয়োজন যে ভুলগুলো ঠিক কোথায় ছিল।
পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার মাটিতেই অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২০২৮ সালের অলিম্পিকেও ক্রিকেট ইভেন্ট থাকছে। এসব কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাতে চাইছে বোর্ড। ডোডমেড বলেন, ‘আমরা প্রতিটি টুর্নামেন্টই জিততে চাই। পরের বিশ্বকাপ আমাদের নিজেদের দেশে, সেখানে দুর্দান্ত কিছু করতে হবে। ২০২৮ সালকে সামনে রেখেও আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তবে তার আগে এই ব্যর্থতার মূল কারণগুলো চিহ্নিত করা জরুরি।’

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে