টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচ, সেটিও আবার এশিয়া কাপে—ইতিহাস গড়তে এর চেয়ে ভালো মঞ্চ আর কোথায় পেতেন ফারিহা ইসলাম তৃষ্ণা! আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে রেকর্ড বই ওলটপালট করে দিয়েছেন তৃষ্ণা। অভিষেকে দারুণ কিছু করতে আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন বলে জানিয়েছেন এই বাঁহাতি পেসার।
আজ মালয়েশিয়ার ইনিংসের প্রথম ৩ উইকেট নিয়েই অভিষেকে হ্যাটট্রিক করলেন তৃষ্ণা। তাতে নেপালের অঞ্জলি চাঁদের পর দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে অভিষেকে হ্যাটট্রিক করলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। বাংলাদেশি নারীদের মধ্যেও দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন ফারিহা। ফারিহার আগে হ্যাটট্রিক করেছিলেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত ফারিহা ম্যাচ শেষে বলেন, ‘অভিষেক ম্যাচেই বিশ্বাস ছিল ভালো কিছু হবে বা করতে হবে। চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার। এনসিএলে (জাতীয় লিগে) ভালো খেলেছি। এই উইকেট আমার জন্য সৌভাগ্যের। যখনই (এখানে) আমি খেলি, ভালো কিছু চেষ্টা করি অথবা হয়। হ্যাটট্রিক হয়েছে, এতে অনেক খুশি। অভিষেক ম্যাচেই স্মরণীয় কিছু করতে পারছি।’
পঞ্চগড় থেকে উঠে আসা ফারিহা জানালেন, তাঁর বেড়ে ওঠার পথটা মোটেও মসৃণ ছিল না, ‘পঞ্চগড়ে ক্রিকেটটা মেয়েদের জন্য অনেক কঠিন। ক্রিকেট বলতে ছেলেদের ছাড়া মেয়েদের কিছুই নেই। আমাদের মাঠ আছে অথচ অনুশীলন করা যাচ্ছে না। সমর্থনের কথা যদি বলেন, তাহলে বাবা-মায়ের অনেক সমর্থন পেয়েছি। ক্রিকেটে আসার পেছনে আমার স্কুলের শিক্ষক আমিনুদ্দিন স্যারের অনেক সহায়তা ছিল।’
জাহানারা আলমের থেকে আজ অভিষেক টুপি নিয়েছেন তৃষ্ণা। এতে ভীষণ রোমাঞ্চিত তৃষ্ণা বলেছেন, ‘তাঁর (জাহানারা) হাত থেকে ক্যাপ নিতে পেরে অনেক খুশি। তিনি অভিজ্ঞ ক্রিকেটার, শুরু থেকে ক্রিকেটে আছে। বাংলাদেশের সেরা পেস বোলার। তাঁর কাছ থেকে ক্যাপ নিতে পেরে খুশি লেগেছে। তিনি শুভেচ্ছা জানিয়েছেন, যেন ভালো করতে পারি।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১০ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে