
আন্টনিও রুডিগারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা গত কদিন ধরেই। ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তেড়ে গিয়েছিলেন রুডিগার। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার এবার পেলেন কড়া শাস্তি।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) এক প্রতিবেদন থেকে জানা যায়, রেফারির সঙ্গে সামান্য সহিংস আচরণের দায়ে রুডিগারকে ৬ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোতসিয়া তাঁর প্রকাশিত প্রতিবেদনে বলেছেন, ‘টেকনিক্যাল এলাকা থেকে কিছু একটা ছুড়ে মারার জন্য নিষিদ্ধ করা হয়েছে। যেটা আমার গায়ে অল্পের জন্য লাগেনি।’ লুকাস ভাসকেজকে দেওয়া হয়েছে দুই ম্যাচের নিষেধাজ্ঞা। ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করায় এমন শাস্তি পেয়েছেন তিনি।
এস্তাদিও দে লা কার্তুজা স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রের শিরোপা জেতে বার্সেলোনা। রেফারি বেনগোতসিয়া শেষ বাঁশি বাজানোর কয়েক মিনিট আগে রেফারির দিকে তেড়ে গিয়েছিলেন রুডিগার। রিয়াল ডিফেন্ডারের শরীরী ভাষাই বলে দিচ্ছিল রেফারির সিদ্ধান্ত তাঁর পছন্দ হয়নি। তখন রেফারি বেনগোতসিয়ার দিকে কিছু একটা ছুড়ে মারা হয়। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, রেফারিকে লক্ষ্য করে এক টুকরা বরফ ছুড়ে মেরেছিলেন রুডিগার।
রুডিগারের সঙ্গে ভাসকেজকেও লাল কার্ড দেখানো হয়েছিল কোপা দেল রের ফাইনালে। কিলিয়ান এমবাপ্পের বিপক্ষে ফাউলের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রুডিগার ও ভাসকেজ। তবে জুড বেলিংহামকে দেওয়া লাল কার্ড প্রত্যাহার করে নেয় আরএফইফ। রেফারি বেনগোতসিয়ার প্রতিবেদনে বলা হয়, ‘আগ্রাসী মনোভাব নিয়ে বেলিংহাম আমাদের দিকে তেড়ে আসছিল। সতীর্থরা তাকে (বেলিংহাম) থামায়।’ তবে আরএফইএফের দাবি, রিয়াল যে ভিডিও দেখিয়েছে, তাতে এ ধরনের কাজের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
After I have played more than seven month with severe pain, it was unfortunately unavoidable that I had to undergo a meniscus surgery. Now I'm finally pain-free again, and the surgery was a success. 🙌🏾 Thanks to the medical team. I want to be able to play again as soon as… pic.twitter.com/HhrFD3Io1u
— Antonio Rüdiger (@ToniRuediger) April 29, 2025
নিষেধাজ্ঞার আগেই রুডিগারকে নিয়ে মিলেছে দুঃসংবাদ। বাঁ হাঁটুর বাইরের অংশের মেনিসকাসের অস্ত্রোপচার করানো হয়েছে। রিয়াল ডিফেন্ডার গত রাতে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি জানান, অস্ত্রোপচার সফল হয়েছে। কত দিনের জন্য ছিটকে গেছেন, সেটা অবশ্য জানা যায়নি। তবে ইএসপিনকে এক সূত্র জানিয়েছেন, রিয়ালের এই ডিফেন্ডারকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। যদি এমনটা হয়, তাতে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার বাকি অংশ তাঁর শেষ হয়ে গেছে। এমনকি ১৪ জুন যুক্তরাস্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপেও তাঁর খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে