আইপিএলে যখন দলীয় স্কোর ২০০ কিংবা তার চেয়ে বেশি রান হরহামেশাই হচ্ছে তখন বিপরীত চিত্র জাপান-মঙ্গোলিয়ার দ্বিপক্ষীয় সিরিজে। মঙ্গোলিয়ার ১১ জন ব্যাটার মিলে করেছেন মাত্র ১২ রান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।
জাপানের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে এই বিব্রতকর রেকর্ড গড়েছেন মঙ্গোলিয়া। সানো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাপানের দেওয়া ২১৮ রানের বিপরীতে খেলতে নেমে ১২ রানে অলআউট হয় তারা। অর্থাৎ, প্রতিপক্ষের দুই শোর ওপরের ১৭ রানই করতে পারেনি মঙ্গোলিয়া। পারবে কী করে মঙ্গোলিয়ার ছয় ব্যাটার রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফিরেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭ মাস আগে অভিষেক হয়েছে মঙ্গোলিয়ার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ডটা সর্বশেষ এশিয়ান গেমসে অভিষেক হওয়া দলটির কানের ওপর দিয়ে গেছে। ৩ রান কম করলেই বিব্রতকর রেকর্ডটা নিজেদের করে নিত এশিয়ার দলটি। ১০ রানে অলআউট হয়ে সর্বনিম্ন রানের রেকর্ডটি আইল অব ম্যানের। ২০২৩ সালে স্পেনের বিপক্ষে বিব্রতকর রেকর্ডটি গড়ে তারা।
জাপান সফরে গিয়ে প্রথম টি-টোয়েন্টিতেও খুব বেশি রান করতে পারেনি মঙ্গোলিয়া। প্রথমটিতে ৩৩ রানে অলআউট হয়ে যৌথভাবে ফিনল্যান্ডের সঙ্গে ৯ নম্বরে ছিল তারা। আজ ১২ রানে অলআউট হয়ে দ্বিতীয় সর্বনিম্নের রেকর্ড গড়েছে। জাপানের হয়ে ৭ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন কাজুমা কাতো-স্ট্যাফোর্ড। মঙ্গোলিয়ার ২০৫ রানের পরাজয়ে ৭ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে জাপান।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে