
হঠাৎই ব্যাটিং ছেড়ে গ্যালারির দিকে তেড়ে গেলেন মোহাম্মদ মিঠুন। তাঁর মেজাজ যে সপ্তমে চড়েছে, সেটা স্পষ্ট। প্রতিপক্ষের কোনো ক্রিকেটারের সঙ্গে নয়। দক্ষিণাঞ্চলের এই ব্যাটার মেজাজ হারিয়েছেন দর্শকের ওপর!
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের গ্যালারি থেকে তাঁকে উদ্দেশ্য করে কটু মন্তব্য শুনে মেজাজ ঠিক রাখতে পারেননি মিঠুন। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) আজ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে খেলছে দক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চল। আগে ব্যাটিং পাওয়া দক্ষিণাঞ্চলের ক্রিকেটার মিঠুন ব্যাটিং ছেড়ে তেড়ে গেলেন গ্যালারির থেকে। গ্যালারি থেকে তখন ভেসে আসছিল ‘দালাল, দালাল’ চিৎকার। সীমানার ধারে গিয়ে মিঠুনকে দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। দর্শকদের কাছে হয়তো তিনি জানতে চেয়েছেন, কেন তাঁকে উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য বা দুয়ো দিচ্ছেন! কিছুক্ষণ পর মিঠুন অবশ্য মুখে একটা হাসি ফুটিয়ে ফিরে এসেছেন উইকেটের দিকে। সর্বশেষ বিপিএলে একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল মেহেদী হাসান মিরাজকেও।

দর্শকদের রোষানলে যে মিঠুন পড়েছেন, তার পেছনে বিপিএলের একটি ঘটনার যোগসূত্র আছে। গত জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত এক মন্তব্যের জেরে একদিন বিপিএল বন্ধ ছিল। ক্রিকেটারদের সংগঠন কোয়াব সভাপতি মিঠুনের নেতৃত্বে বিপিএল বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন লিটন-মেহেদী হাসান মিরাজরা। এই ঘটনায় আড়াল থেকে তামিম ইকবালের সমর্থন আছে কি না, এই প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছিল মিঠুনকে। ওই ঘটনার পর থেকেই মিঠুন-মিরাজকে মাঠে প্রায় দর্শকদের দুয়ো শুনতে হচ্ছে, যেটা আজ রাজশাহীতেও হলো।
এ রকম পরিস্থিতির মধ্যেও মিঠুন ভালো ব্যাটিং করেছেন। উত্তরাঞ্চলের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং পাওয়া দক্ষিণাঞ্চল ৩০.৫ ওভারে ১৪৪ রানে গুটিয়ে গেছে। মিঠুন ৭৯ বলে ৫৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১৩ ঘণ্টা আগে