টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথে চোটে পড়েন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর বেশ কয়েকটি সিরিজে খেলা হয়নি তাঁর। প্রায় ৮ মাস পর জাতীয় দলে ফিরেছেন তিনি। তবে চোটের দুনিয়ায় ঠিক কত দিন দলে স্থায়ী থাকতে পারবেন, সেটা জানেন না এই পেস অলরাউন্ডার।
ক্রিকেটারদের সঙ্গে চোট ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। যেকোনো সিরিজ শুরুর আগে কিংবা মাঝপথে চোটে পড়ে ছিটকে পড়েন তারা। চোটের জন্য লম্বা সময় খেলার বাইরে থাকতে হয় তাদের। সাইফউদ্দিনকেও চোটের কারণে জাতীয় দল থেকে বাইরে থাকতে হয়েছিল। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে সাদা বলের সংস্করণের দল দিয়ে জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তিনি।
গত কয়েক দিন ধরে মিরপুরে অনুশীলন করেছেন সাইফউদ্দিন। আগামী ২২ তারিখ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সঙ্গে উইন্ডিজে যাওয়ার কথা তাঁর। আজ মিরপুরে জিম সেশনের পর সাংবাদিকদের তিনি বলেছেন, ‘যারা অনেক ভাগ্যবান, তারা চোট ছাড়া অনেক দিন খেলে যেতে পারে। বেশির ভাগ পেস বোলারেরই এমন থাকে। জানি না আবার কয়দিন খেলতে পারব। পারফরম্যান্স ও চোটের ব্যাপার আছে। চেষ্টা করছি, কী হবে তা কারও হাতে নেই।’
লম্বা সময় পর ফেরার চ্যালেঞ্জটা কেমন হবে, জানতে চাইলে এই পেসার বলেন, ‘কোনো চ্যালেঞ্জ নেই। সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব। কোনো লক্ষ্য নির্ধারণ করিনি। দলের জয়ে ১০ রানও গুরুত্বপূর্ণ হলে সেটা আমার জন্যও গুরুত্বপূর্ণ। দলের জন্য উইকেট কাজে লাগলে এটাই আমার জন্য গুরুত্বপূর্ণ।’

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৭ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে