
ইউরোপে আন্তর্জাতিক ক্রিকেটের প্রসার ঘটাতে নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালুর পরিকল্পনা করছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। তারই অংশ হিসেবে ‘ইউরো নেশনস কাপ’ নামের টুর্নামেন্ট আয়োজন করতে চায় আইরিশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এরই মধ্যে সে লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে সিআইয়ের কর্তা-ব্যক্তিরা।
এশিয়া কাপের আদলে ইউরো নেশনস কাপ আয়োজনের পথে এগোচ্ছে সিআই। সিআইয়ের প্রধান নির্বাহী ব্রায়ান ম্যাকনিস জানিয়েছেন—পরিকল্পনা চলতে থাকলে ২০২৭ সালের গ্রীষ্মেই মাঠে গড়াতে পারে এই টুর্নামেন্ট। যেখানে আয়ারল্যান্ড ছাড়াও অংশ নিতে পারে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং ইতালি। ছেলেদের মতো মেয়েদের নিয়েও ইউরো নেশনস কাপ আয়োজনের পরিকল্পনা করছে সিআই। প্রস্তাবিত এই টুর্নামেন্টটি টি-টোয়েন্টি সংস্করণে হওয়ার সম্ভাবনাই বেশি।
গত বছর আয়ারল্যান্ড সফরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তাদের কাছেও এই টুর্নামেন্টের প্রস্তাব তুলে ধরেছিলেন ম্যাকনিস। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এই আলোচনায় ইসিবি সরাসরি যুক্ত ছিল না। এরপরও ইউরো নেশনস কাপ ক্রিকেট আয়োজনের ব্যাপারে আশাবাদী সিআই।
শুক্রবার ২০২৬ সালে নিজেদের মাঠে আয়ারল্যান্ডের আন্তর্জাতিক সূচি ঘোষণা করতে গিয়ে ম্যাকনিস বলেন, ‘এই বিষয়টি (ইউরো নেশনস কাপ) আমি অনেক দিন ধরেই বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনায় রেখেছি। এটা এমন একটা বিষয়, যার প্রতি আমি ভীষণভাবে আগ্রহী এবং বিশ্বাস করি এই টুর্নামেন্ট বাস্তবায়ন হওয়া উচিত।’
কয়েক মাসের মধ্যেই টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত জানাবেন ম্যাকনিস, ‘আলোচনাগুলো এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী যে এটি বাস্তবায়ন হবেই… এতে একাধিক স্টেকহোল্ডার যুক্ত থাকবে, যা সময়ের সঙ্গে পরিষ্কার হবে। আমার ধারণা, ২০২৭ সালের গ্রীষ্মেই এটি শুরু হতে পারে। এর সুনির্দিষ্ট সংস্করণ ও বিস্তারিত আগামী কয়েক মাসের মধ্যেই ঘোষণা করা হবে বলে আশা করছি।’
ম্যাকনিস আরও যোগ করেন, ‘বিভিন্ন স্টেকহোল্ডার ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা চলমান… শুরু থেকেই পরিষ্কার করে বলতে চাই, এটি পুরুষ ও নারী উভয়ের ইভেন্ট। সম্প্রচার সংক্রান্ত দিক থেকে এখনই খুব বেশি এগোনো হচ্ছে না, কারণ সবকিছু চূড়ান্ত হওয়া বাকি। তবে আমরা আশা করছি, এটার জন্য সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট আগ্রহ থাকবে।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে