২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন তো কম হয়নি। যেগুলোর মধ্যে অন্যতম পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের সুপার এইটে ওঠা। আবার পাকিস্তান-যুক্তরাষ্ট্র ম্যাচ হলে তখনও পাকিস্তান হারবে বলে দাবি মোহাম্মদ আসিফের।
প্রায় দুই মাস আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে প্রথম কোনো আইসিসি ইভেন্টে খেলে যুক্তরাষ্ট্র। সেবারই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মুখোমুখি হয় পাকিস্তান-যুক্তরাষ্ট্র। ডালাসে ৬ জুন বিশ্বকাপের সেই রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে জেতে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের গ্রুপ পর্ব থেকে বিদায় ঘণ্টা বাজতে এটাই ছিল বড় প্রভাবক। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর তখন অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল পাকিস্তান দলকে। যেখানে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলে প্রবাসী ক্রিকেটারের সংখ্যা বেশি।
বিশ্বকাপ পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের শুরু বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান ১০ উইকেটে হেরেছে সিরিজের প্রথম টেস্টে। এ কারণেই কি না পাকিস্তানের ওপর তোপ দাগলেন আসিফ। স্থানীয় এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে পুরোনো কাসুন্দি টেনে পাকিস্তানি এই পেসার বলেন,‘যুক্তরাষ্ট্রের কাছে হেরেছি আমরা। যারা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছে প্রথমবারের মতো। তারা এমনকি বাছাইপর্বও পেরোয়নি। আয়োজক হওয়ার কারণে তারা খেলেছে। বর্তমান পরিস্থিতি যা চলছে, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র আবার পাকিস্তানকে হারাবে। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের তিন সংস্করণের নেতৃত্ব ছেড়েছিলেন বাবর আজম। কয়েক মাস পর বাবরকেই পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবরের নেতৃত্বে ভরাডুবি হয় পাকিস্তানের। তখন পাকিস্তানের সাদা বলের কোচের দায়িত্বে ছিলেন গ্যারি কারস্টেন। দুই বছর পর যখন হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেক মৌসুম, সেই টুর্নামেন্ট সামনে রেখে দল পুনর্গঠনের তাগিদ দিলেন আসিফ। পাকিস্তানি এই পেসার বলেন,‘২০২৬ বিশ্বকাপের আগে আমাদের অধিনায়ক, কোচ ও খেলোয়াড় পরিবর্তন করতে হবে। এই দল নিয়ে দুই বছর পরিকল্পনা করতে হবে। ২০ খেলোয়াড়ের সঙ্গে আমরা কাজ করতে চাই। তবে একই ভুল আমরা করছি। এটাই এখন আপনাদের বলছি।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই মূলত পাকিস্তানের কোচিং প্যানেলে পরিবর্তন আনা হয়। সীমিত ওভারের ক্রিকেটে প্রধান কোচ করা হয় কারস্টেনকে। জেসন গিলেস্পি হয়েছেন লাল বলের প্রধান কোচ। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজটাই গিলেস্পির অধীনে পাকিস্তানের প্রথম কোনো সিরিজ। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা পাকিস্তান পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে। এই টেস্ট ম্যাচও হবে রাওয়ালপিন্ডিতে।
আরও পড়ুন:

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে