
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লুআই)। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত এই দলের নেতৃত্ব দেবেন শাই হোপ। দলে জায়গা হয়নি আলজারি জোসেফ ও এভিন লুইসের।
ব্যাটিং ও বোলিং–দুই বিভাগেই ভারসাম্য রেখে দল দিয়েছেন নির্বাচকরা। দলে রাখা হয়েছে শিমরন হেটমায়ার, ব্র্যান্ডন কিং, জনসন চার্লসের মতো মারকুটে ব্যাটারদের। অলরাউন্ডার ক্যাটাগরিতে আছেন জেসন হোল্ডার, রোস্টন চেজ ও রোমারিও শেফার্ড। বোলিং বিভাগে স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন আকিল হোসেন ও গুদাকেশ মোতি। পেস আক্রমণে রয়েছেন শামার জোসেফ, জেডেন সিলস, ম্যাথু ফোর্ডরা।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আছেন ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো একাধিক খেলোয়াড়। বিশেষ করে মিডল অর্ডারে রভম্যান পাওয়েল ও শেরফানে দারফোর্ড দলের বড় শক্তি হয়ে উঠতে পারেন।
২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা এবারও শিরোপা জয়ের লক্ষ্যেই ভারত যাবে। দল ঘোষণার পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায়, বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শিগগিরই অনুশীলন ক্যাম্পে যোগ দেবে ক্রিকেটাররা। টুর্নামেন্ট শুরুর আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপে তাদের সঙ্গী ইংল্যান্ড, নেপাল, ইতালি ও স্কটল্যান্ড। বাংলাদেশ বাদ পড়ায় শেষ পর্যন্ত এই গ্রুপে নেওয়া হয়েছে স্কটিশদের। আগামী ৭ ফেব্রুয়ারি তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল: শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, রোস্টন চেজ, জেসন হোল্ডার, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, কুয়েন্টিন স্যাম্পসন, আকিল হোসেন, গুদাকেশ মোতি, শামার জোসেফ, জেডন সিলস ও ম্যাথু ফোর্ড।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে