বাংলাদেশ ও পাকিস্তান ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুটি দলই হার দিয়ে শুরু করেছিল প্রস্তুতি পর্ব। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমির দ্বিতীয় মাঠে দল দুটি মুখোমুখি হয়েছে। ওয়ার্মআপ ম্যাচে পাকিস্তানকে কাঁপিয়ে দিল নিগার সুলতানা জ্যোতির দল।
এবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলো দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ-পাকিস্তান দল দুটির কাছে শেষ সুযোগ ছিল নিজেদের ঝালিয়ে নেওয়ার। সেই প্রস্তুতি পর্বের শেষটায় সফল হয়েছেন জ্যোতিরা। পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
জ্যোতি গত রাতে প্রস্তুতি ম্যাচে খেললেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন দিলারা আকতার। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া বাংলাদেশ ৩.৩ ওভারে করে ১ উইকেটে ৩৩ রান। দিলারার সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধেন সাথী রানি। চতুর্থ ওভারের তৃতীয় বলে দিলারাকে বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন সাদিয়া ইকবাল। ৮ বলে ২ চারে ১০ রান করেন দিলারা। পরের ওভারেই বিদায় নিয়েছেন বাংলাদেশের আরেক ওপেনার সাথী। পঞ্চম ওভারের শেষ বলে সাথীর উইকেট নিয়েছেন নিদা দার।
দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়েছে ৫ ওভারে ২ উইকেটে ৩৫ রান। ইনিংসের শেষ পর্যন্ত বাংলাদেশ ওভারপ্রতি ৭ রান করেই নিয়েছে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রান করে বাংলাদেশ, যেখানে ছয়ে নেমে ১৭ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন স্বর্ণা আকতার। তিনি মেরেছেন ৩টি চার। স্বর্ণাই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার।
রান তাড়া করতে নেমে পাকিস্তানও সাবলীল শুরু করে। ৫.৩ ওভারে ২ উইকেটে ৩৭ রান তুলে ফেলে এশিয়ার দলটি। তবে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে খাবি খায় পাকিস্তান। ৩ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ১৮.৪ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের সেরা বোলার মারুফা আকতার ৩.৪ ওভার বোলিং করে ২ উইকেট নিয়েছেন। ইকোনমি ৪.০৯, যা ম্যাচে বাংলাদেশের বোলারদের সবচেয়ে কম ইকোনমি। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন, রাবেয়া খান ও স্বর্ণা। নাহিদা আকতার নিয়েছেন ১ উইকেট। পাকিস্তানের বাকি উইকেটটি রানআউট।
বাংলাদেশ ম্যাচের আগে গতকাল নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড নারী ক্রিকেট দলকে। দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৫৮ রানে অলআউট হয়েছে স্কটিশরা। তারা অবশ্য খেলেছে ১৯ ওভার। ৫৯ রান তাড়া করতে শ্রীলঙ্কারও লেগেছে ১৫.৩ ওভার। ২৭ বল হাতে রেখে পাওয়া এই জয়ে লঙ্কানরা হারিয়েছে অর্ধেক উইকেট।
এবারই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে যাচ্ছে স্কটল্যান্ড। দলটি মূল পর্বে বাংলাদেশের গ্রুপে পড়েছে। শারজাহে পরশু বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৬ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৭ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে