যত দিন যাচ্ছে, কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নানা পেশার মানুষের সম্পৃক্ততা তৈরি হয়েছে। চলমান আন্দোলনে তরুণ সমাজকে পিঠ চাপড়ে দিয়েছেন ক্রিকেটার নুরুল হাসান সোহান।
সারা দেশে আজ চলছে ‘কমপ্লিট শাটডাউন কর্মসূচি’। আগের চেয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। টিভি, ফেসবুক থেকে জানা যাচ্ছে একের পর এক মৃত্যুর সংবাদ। উত্তপ্ত পরিস্থিতির দিনে বাংলাদেশ সময় বিকেলে সোহান পোস্ট দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কীভাবে ঐক্যবদ্ধ হতে হয় এবং ঐক্যবদ্ধভাবে তারা কতটা শক্তিশালী। সত্যি বলতে তাদের সঠিক পথে পরিচালিত হতে দিলে তারাই বাংলাদেশকে বিশ্ব মঞ্চে পরের ধাপে নিয়ে যেতে পারে। তাদের মধ্যে ওই সাহস, শক্তি ও নিঃস্বার্থপরতা আছে। তারাই পারবে আমাদের দেশের এই স্বার্থপরতার সংস্কৃতিতে পরিবর্তন করতে। তাই দয়া করে তাদেরকে বিপৎগামী করার চেষ্টা করবেন না। তাদের নষ্ট করবেন না।’
বাংলাদেশে চলমান আন্দোলন নিয়ে সোহান যে একটু বেশিই চিন্তিত। এখনো পর্যন্ত তিনটি পোস্ট দিয়েছেন বাংলাদেশের ৩০ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার। সোহান পরশু ফেসবুকে লিখিছিলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না, শান্তি চাই।’ ফেসবুকে গতকাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে তোলা এক শিশুর হাতে বাংলাদেশের পতাকা সম্বলিত ছবি পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে অস্ট্রেলিয়াতে থাকলেও বাংলাদেশের ‘রক্তাক্ত অবস্থা’ দেখে তিনি শান্তিতে থাকতে পারছেন না।
আন্দোলন নিয়ে সিনিয়র তারকা ক্রিকেটারদের বেশ নীরব ভূমিকা দেখা গেলেও সোহানকে সেখানে বেশ সরব দেখা যাচ্ছে। গত তিন দিনে তিনি ফেসবুকে তিনটি পোস্ট দিয়েছেন।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩১ মিনিট আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে