
উগান্ডা জাতীয় দলে সুযোগ পেয়েছেন ভারতীয় ক্রিকেটার সুমিত ভার্মা। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে উগান্ডার প্রতিনিধিত্ব করবেন এই ব্যাটিং অলরাউন্ডার।
সুমিতের জন্ম ভারতের হিমাচলের ভুমটি অঞ্চলে। ২০২৪–২৫ মৌসুমে হিমাচলের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন সুমিত। সবশেষ গত জানুয়ারিতে অন্ধ্র প্রদেশের বিপক্ষে লিস্ট ‘এ’ ম্যাচে মাঠে নামেন ৩৪ বছর বয়সী সুমিত।
২৭টি প্রথম শ্রেণীর ম্যাচে ব্যাট হাতে সুমিতের সংগ্রহ এক হাজার ৩৬৭ রান। ১১ ইনিংস বল করে নিয়েছেন ৫ উইকেট। ২০০৯ সালে হরিয়ানার বিপক্ষে লিস্ট ‘এ’ ম্যাচ দিয়ে পেশাদার ক্রিকেট শুরু করেন তিনি। এই সংস্করণে ৫৮ ম্যাচে ৯৭৪ রানের পাশাপাশি বল হাতে তাঁর শিকার ৫ উইকেট। এছাড়া ৫৪ টি–টোয়েন্টিতে ৬০৭ রান করেছেন সুমিত। স্ট্রাইকরেট ১৩৮.৫৮। ঝুলিতে পুরেছেন ৪ উইকেট।
হিমাচলের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে উগান্ডা জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন সুমিত। সব মিলিয়ে এর আগে আরও চার ভারতীয় ক্রিকেটার আফ্রিকান দলটির প্রতিনিধিত্ব করেছেন। তারা হলেন রাঘব ধাওয়ান, দিনেশ নাকরানি, শ্রীদীপ মাঙ্গেলা ও গৌরব তোমার।
বাছাইপর্বের বাধা অতিক্রম করে এর আগে ২০২৪ সালে প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয় উগান্ডা। এবার আফ্রিকান অঞ্চলের বাচাইপর্বে ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে, তানজানিয়া ও বতসোয়ানা। ‘এ’ গ্রুপে আছে নাইজেরিয়া, নামিবিয়া, কেনিয়া ও মালাউই। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল শেষ চারে জায়গা করে নেবে। সেখান থেকে ফাইনালে উঠা দুই দল ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট হাতে পাবে।
আরও একবার টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে উগান্ডা। দলটির নেতৃত্বে আছেন রিয়াজাত শাহ। সে দলের অংশ হবেন সুমিত।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
৩৮ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
২ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে