
এশিয়া কাপের ফাইনালে আগামীকাল রাত সাড়ে ৮টায় মাঠে নামবে ভারত ও পাকিস্তান। দুই দলের মাঠের লড়াইয়ের আগে শোয়েব আখতারের একটি ভুলকে কেন্দ্র করে হাস্যরসের তৈরি হয়েছে। বিষয়টির সঙ্গে নিজরে নাম জড়িত থাকায় পাকিস্তানের সাবেক গতি তারকাকে খোঁচা দিয়েছেন বলিউডের নায়ক অভিষেক বচ্চন।
প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলতে নামবে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটি তাই পেয়েছে বাড়তি মাত্রা, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। সে আলোচনা ভিন্ন মাত্রা পেয়েছে শোয়েব ও অভিষেকের শীতল লড়াইয়ে।
দুই দর্শকপ্রিয় দলের ফাইনালের আগে ‘গেম অন হ্যায়’ নামের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শোয়েব। সেই অনুষ্ঠানে কীভাবে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন ধ্বসিয়ে দিতে পারে পাকিস্তান–এই ব্যাখ্যায় অভিষেক শর্মার পরিবর্তে ভুলে অভিষেক বচ্চনের নাম নিয়ে ফেলেন শোয়েব। তিনি বলেন, ‘পাকিস্তান যদি অভিষেক বচ্চনকে দ্রুত আউট করে দিতে পারে তাহলে ভালো হবে। কারণ ভারতের মিডলঅর্ডার এবারের এশিয়া কাপে ভালো করতে পারছে না।’
শোয়েবের এই কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত বাকিরা হেসে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ভিডিওটি ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। ভিডিওটি নজরে আসলে চুপ করে বসে থাকেননি অভিষেক বচ্চন। কিছুটা কটাক্ষ করেই এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘সম্মান রেখেই বলছি স্যার। আমার তো মনে হয় ওরা আমাকেও আউট করতে পারবে না। অবশ্য আমি ভালো ক্রিকেট খেলতে পারি না।’
ফাইনালের আগে অভিষেক শর্মাকে নিয়ে পাকিস্তানের মাথাব্যথা থাকাটাই স্বাভাবিক। এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে আছেন ২৫ বছর বয়সী ব্যাটার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৬ ম্যাচে ২০৪.৬৩ স্ট্রাইকরেটে করেছেন ৩০৯ রান। তিনটি ফিফটি হাঁকিয়েছেন বাঁ হাতি ওপেনার। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলেন ৩১ রানের ইনিংস। সুপার ফোরের ম্যাচে তো আরও বেশি আগ্রাসী ছিলেন। ৩৯ বলে ৭৪ রান করে প্রতিবেশী দেশটির জয়ের স্বপ্ন ম্লান করে দেন অভিষেক। স্বাভাবিকভাবেই ফাইনালে তাকে থামানোর জন্য বাড়তি পরিকল্পনা করছে পাকিস্তান।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
১ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে